শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Title :
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ফের ককটেল বিস্ফোরণ: আহত ১ আইনজীবী, আটক ১ দেশভাগের আগে ঢাকার জনমিতি: জেলায় মুসলিম, শহরে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা দ্বৈত পেশায় নিয়োজিত আইনজীবীদের বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ ও তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অবস্থান বদলালো ভারত; ‘নিজ ইচ্ছায় ভ্রমণ আলাদা বিষয়’ সাত খুন মামলার আপিল শুনানি শুরু: হাইকোর্টের দেওয়া ২৬ আসামির দণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণায় ব্যর্থতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট; শেখ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত করতে হলে রায়-আদেশ ভঙ্গের সন্দেহাতীত প্রমাণ দিতে হবে: হাইকোর্ট আরজির বাইরে গিয়ে বিবাদীপক্ষের বক্তব্য বিবেচনায় আরজি খারিজ অবৈধ: হাইকোর্ট বিস্ফোরক আইনের মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী রবিউল আলম বুদু কারাগারে আইনজীবীদের ওপর হস্তক্ষেপ বন্ধ হোক পেশাগত স্বাধীনতা, আদালতের নিরাপত্তা ও আইনের শাসনের সুরক্ষায় রাষ্ট্রের কার্যকর ভূমিকা জরুরি

হাজি সেলিমের দখলে থাকা জমি উদ্ধারে অভিযান, ভাঙা হলো স্থাপনা

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ১৪৭৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আজ রোববার সংসদ সদস্য হাজি সেলিমের দখল করা সরকারি খাস জমি উদ্ধারে অভিযান চালানো হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংসদ সদস্য হাজি সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের প্রতিষ্ঠানের পাশে দখল করা প্রায় ১৪ বিঘা সরকারি খাস জমি দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

আজ রোববার বিকেলে উপজেলার মেঘনাঘাট এলাকায় মদিনা গ্রুপের নির্মাণাধীন সিমেন্ট কারখানার আশপাশের বিভিন্ন অবৈধভাবে দখলে রাখা এসব জমি উদ্ধারে সেখানকার কয়েকটি স্থাপনা ভেঙে দেওয়া হয়।

সন্ধ্যায় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন বলেন, ‘হাজি সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের প্রতিষ্ঠানের আশপাশে অবৈধ যতগুলো স্থাপনা ছিল সেগুলো আমরা চিহ্নিত করেছি। সিমেন্ট কারখানার দুই পাশে প্রায় ১৪ বিঘা সরকারি খাস জমি অবৈধ দখলে নিয়েছিলেন। সেখানের তিনটি স্থাপনা ভেঙে দিয়েছি। বাকি একটি স্থাপনা খুবই মজবুত এবং শক্তিশালী হওয়ায় সেটা ভাঙতে ভেকুতে সমস্যা হয়েছে। যে কারণে আমরা উচ্ছেদ অভিযান স্থগিত করি।’

সহকারী কমিশনার আরো বলেন, ‘যে স্থাপনাগুলো অবৈধ দখলে রয়েছে সেগুলোকে অপসারণ করতে তিন দিনের সময় দেওয়া হয়েছে। তারা স্থাপনাগুলো নিজ থেকে সরিয়ে না নিলে পুনরায় উচ্ছেদ অভিযান চালাব এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেব।’

এ ব্যাপারে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন বলেন, ‘আমরা প্রশাসনের পক্ষ থেকে হাজি সেলিমের দখলকৃত সরকারি খাস জমি দখলমুক্ত করতে অভিযান শুরু করেছি। তাদের সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট