শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Title :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হৃদয়ে সম্প্রীতির আলোকবর্তিকা: গুরুদুয়ারা নানকশাহী বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কারে আরও তহবিল দিচ্ছে সুইডেন ও ইউএনডিপি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য আইনি লড়াইয়ে এস আলম, ব্রিটিশ উকিলদের এক মাসের বিলই প্রায় ৫ কোটি টাকা বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন ফৌজদারি মামলার তদন্ত কার্যক্রমে গতি আনতে নির্দেশনা জোরদার সপ্তাহে একবারের ইনসুলিন চালু ভারতে, কমবে খরচ ও ইনজেকশনের ঝামেলা সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা করতে চায় সরকার দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪৬ লাখ ছাড়িয়েছে: সংবিধানের ন্যায়বিচার নিশ্চিতে বাড়ছে চাপ ধানমন্ডিতে চিকিৎসক ধীপ্রার মৃত্যু: কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ নিজেদের প্রণীত আইনেই মানবতাবিরোধী অভিযোগে বিচারের মুখে আ.লীগ: নিষিদ্ধ ঘোষণার আইনি পথ কতটা বাস্তবসম্মত?

আমি বঙ্গভবনে টপকে পড়িনি, পাবনার রাজপথ থেকে এসেছি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৩৫৪ বার পড়া হয়েছে

আমি বঙ্গভবনে টপকে পড়িনি, পাবনার রাজপথ থেকে এসেছি
ডেস্ক নিউজ আদালত বার্তা :১৬ মে ২০২৩।
আমি রাজপথ থেকে বঙ্গভবনে গিয়েছি, হঠাৎ করে টপকে পড়িনি বঙ্গভবনে। এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (১৬ মে) পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত নাগরিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রেসিডেন্ট বলেন, আমি পাবনার রাজপথ থেকে বঙ্গভবনে গিয়েছি। আমি ইন্দ্রাপট্টিতে শিক্ষা শান্তি প্রগতি স্লোগান দিয়েছি। আমি টাউন হলে বক্তব্য দিয়েছি, গরজে উঠেছি। রাজনীতির এমন অঙ্গন নেই, যা ছুঁয়ে যায়নি। আমি জীবদ্দশায় বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। ছয় বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি। বঙ্গবন্ধু আমার নাম ধরে ডেকে বলেছে, ‘এই চুপ্পু তুই এদিক আয়, এই চুপ্পু তুই মাঠে আয়’।

এ সময় তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর ছয় দফার ভাষণ শুনেছি। আমি বঙ্গবন্ধুর সাথে ভাত খেয়েছি। ভাত খেয়ে আমি সিনিয়র লিডার সাথে টাউন হলের মাঠে গিয়ে ছয় দফা শুনেছি। সেখানে ছাত্রলীগের শিক্ষা, শান্তি ও প্রগতির স্লোগানে আমি টাউন হলের মাঠ মুখরিত করেছি। আমি সেখান থেকে ছাত্রলীগ, পরে মনি ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে পরবর্তীতে আওয়ামী যুবলীগের সভাপতি হয়েছি। সেখান থেকে বঙ্গবন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বাকশাল পাবনা জেলার জয়েন সেক্রেটারি হয়েছি বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews