শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Title :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলে হত্যা: আইফোন ছিনতাইয়ের জেরে খুনের সন্দেহ, আটক ৩ আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলেকে হত্যা: ‘আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া বাঁচব কীভাবে’ হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার পাহাড়। নির্বাহী বিভাগে বিচারকদের প্রেষণ: বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও ন্যায়বিচারের পথে প্রধান অন্তরায় হোয়াইট হাউসে সিএনএন, এমএসনাউ ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্পের নিশানায় স্বাধীন সংবাদমাধ্যম ঢাকার ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ: জড়িতদের গ্রেফতারে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ১৫ দিনে একবার দেখা: অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের চরম দুর্ভোগ হাইকোর্টের জামিনের পরও বন্দি মুক্তি না পাওয়ার অভিযোগ: চট্টগ্রাম জেল সুপারকে আদালতের শোকজ জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে: আইনমন্ত্রী শুনানিতে অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ‘ডোপ টেস্টের’ নির্দেশ আদালতের

২০২৪ সালের একুশে পদকের জন্য ২১ জনের নাম ঘোষণা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৬ বার পড়া হয়েছে

২০২৪ সালের একুশে পদকের জন্য ২১ জনের নাম ঘোষণা

নিউজ ডেস্ক আদালত বার্তা : ফেব্রুয়ারি ১৩, ২০২৪

একুশে পদক ঘোষণা, মরণোত্তর সম্মাননা পাচ্ছেন ৬ জন
একুশে পদক। 
২০২৪ সালের একুশে পদকের জন্য ২১ জনের নাম ঘোষণা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নাম জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০২৪ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাদের মধ্যে ছয়জনই মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন।

ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর একুশে পদক পাচ্ছেন মৌ. আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)।

আরও যাঁরা একুশে পদক পাচ্ছেন

শিল্পকলা (সংগীত) : জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব।

শিল্পকলা (নৃত্যকলা) : শিবলী মোহাম্মদ।

শিল্পকলা (অভিনয়) : ডলি জহুর ও এম এ আলমগীর।

শিল্পকলা (আবৃত্তি) : খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী।

শিল্পকলা (চিত্রকলা) : শাহজাহান আহমেদ বিকাশ।

শিল্পকলা (মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিং) : কাওসার চৌধুরী।

সমাজসেবা : মো. জিয়াউল হক ও আলহাজ্ব রফিক আহামদ।

ভাষা ও সাহিত্য : মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর)।

শিক্ষা : প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট