1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
স্মৃতিসৌধে ফুল দিতে এসে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আটক। - আদালত বার্তা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিশু রামিসা হত্যা: ফাঁসির ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট রক্তাক্ত মানুষ, নির্লিপ্ত সমাজ: কমলাপুরের ঘটনা মানবতার সংকটের আরেক নির্মম উদাহরণ ঢাকার ইতিহাসে নতুন দিগন্ত: নাজিমুদ্দিন রোডের খননে মিলল ৬০০ বছরের প্রাচীন দুর্গ, ইঙ্গিত আড়াই হাজার বছরের পুরোনো জনপদের রাজধানীর যানজট নিরসনে বড় উদ্যোগ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর ৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা? বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা

স্মৃতিসৌধে ফুল দিতে এসে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আটক।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

স্মৃতিসৌধে ফুল দিতে এসে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আটক।
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৬ ডিসেম্বর ২০২৪।

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসা আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ বেদির পাশ থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম‍্যান মাহবুব, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী মিল্টনসহ সাতজনকে আটক করা হয়েছে।
আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, ১৬ ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের নেতৃত্বে স্থানীয় ঢাকা-১৯ আসনের সংসদ সদস‍্যের কর্মীরা স্মৃতিসৌধে ফুল দিতে আসেন। পরে খবর পেয়ে ডি এমপি ডিবি পুলিশ ও আশুলিয়া থানার পুলিশ সেখানে এসে ফুলের তোড়াসহ সাত নেতাকর্মীকে আটক করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট