মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Title :
বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগ নিয়ে বিতর্ক: বঞ্চিত আইনজীবীদের বিক্ষোভ, স্বচ্ছতার দাবি কক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস

হাসিনার সাথে যোগাযোগ ঠেকাতে বন্ধ হচ্ছে দুটি অ্যাপ

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫১ বার পড়া হয়েছে

হাসিনার সাথে যোগাযোগ ঠেকাতে বন্ধ হচ্ছে দুটি অ্যাপ

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৭ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার সাথে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীদের যোগাযোগ এবং অনলাইনে বৈঠক ঠেকাতে দুটি অ্যাপ ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

অ্যাপস দুটি হলো- টেলিগ্রাম ও বোটিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর এগুলো বন্ধ করে দেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় বিষয়টি উপস্থাপনা করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই ফ্যাসিস্ট সরকারের বেশির ভাগ মন্ত্রী ও নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তারা ভারতে বসেই নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন। ভার্চুয়াল বৈঠকও করছেন। এসব বৈঠকের মাধ্যমেই দেশে অস্থিরতা সৃষ্টির নানা নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনা। আর এই ভার্চুয়াল বৈঠকের জন্য ব্যবহার করা হচ্ছে বিভিন্ন অ্যাপস।

জানা গেছে, রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গত ২৪ সেপ্টেম্বর ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে দেড় শতাধিক ব্যক্তি দুটি অ্যাপস ব্যবহার করে ভারতে থাকা তাদের নেতাসহ দেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখতেন।

এরপরই বিষয়টি আমলে নেয় অন্তর্বর্তী সরকার। তার পরিপ্রেক্ষিতে গতকালের (২৮ সেপ্টেম্বর) বৈঠকে আলোচনা হয় এবং আপাতত রাতে টেলিগ্রাম ও বোটিম অ্যাপস ব্যবহারে গতি কমিয়ে দেওয়া যায় কিনা, তা খতিয়ে দেখা হবে বলে সিদ্ধান্ত হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর অ্যাপস দুটি বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট