বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Title :
অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন ‘সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন’: হাইকোর্ট অর্থঋণ আদালত আইনের ১৮(২) ও ১৮(৩) ধারা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ না লেখার নির্দেশ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি এনআইডিতে ছবির বিকল্প নেই, হাইকোর্টে রুল খারিজ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট রংপুর আইনজীবী সমিতিতে ভোটাধিকার ও ‘কালাকানুন’ বাতিলের দাবিতে দিনভর উত্তেজনা: সন্ধ্যায় সমঝোতা ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা

বিক্ষোভে উত্তাল নেপাল, তোপের মুখে বালেন্দ্র শাহ

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

বিক্ষোভে উত্তাল নেপাল, তোপের মুখে বালেন্দ্র শাহ
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৩ জুলাই ২০২৬
দুর্নীতি, বেকারত্ব ও রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে যে তরুণদের আন্দোলন নেপালের ক্ষমতার সমীকরণ বদলে দিয়েছিল, এবার সেই তরুণ প্রজন্মেরই প্রতিবাদের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
সরকার পরিবর্তনের পর নেপালের মানুষের প্রত্যাশা ছিল—নতুন নেতৃত্বের অধীনে দুর্নীতি কমবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং দেশের অর্থনীতি নতুন গতি পাবে। কিন্তু ক্ষমতায় আসার এক বছর পূর্ণ হওয়ার আগেই শাহ সরকারের বিরুদ্ধে আবারও রাজপথে নেমেছে দেশটির জেন-জি প্রজন্ম।
প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে কাঠমান্ডুতে চলমান আন্দোলনের মধ্যে গত তিন দিনে তিন যুবক আত্মাহুতির চেষ্টা করেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, আরেকজন গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন।
বালেন্দ্র শাহ নিজেই গত বছরের জেন-জি আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন। তরুণদের প্রত্যাশার প্রতীক হিসেবে উঠে আসা এই নেতা এখন তাদেরই একাংশের সমালোচনার কেন্দ্রে। আন্দোলনকারীদের অভিযোগ, ক্ষমতায় আসার পরও দুর্নীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নে প্রত্যাশিত পরিবর্তন আনতে পারেননি তিনি।
জেন-জি নেপাল নামের সংগঠনটি অভিযোগ করেছে, শাহ সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং তাদের নীতিগুলো তরুণদের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
কয়েক দিন ধরে রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে। পরিস্থিতি ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে সরকারও। বিরোধী দল নেপালি কংগ্রেসও আন্দোলনকারীদের পাশে অবস্থান নিয়ে সরকারের সমালোচনা করেছে। দলটির দাবি, রাষ্ট্রীয় ব্যর্থতা ও হতাশার কারণেই এমন চরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নেপালে প্রতিবাদের অংশ হিসেবে আত্মাহুতির ঘটনা নতুন নয়। ২০২৩ সালে প্রেম আচার্য নামের এক যুবকের আত্মহত্যার পর তৎকালীন সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বালেন্দ্র শাহ, যিনি তখন কাঠমান্ডুর মেয়র ছিলেন। এবার একই ধরনের সংকটের কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি নিজেই।
গত বছর জেন-জি আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা, দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক সংকট নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। সেই আন্দোলন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারকে চাপে ফেলে। পরে অনুষ্ঠিত নির্বাচনে ওলিকে পরাজিত করে ক্ষমতায় আসেন মাত্র ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট