সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Title :
সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলা: রিমান্ডে দিশা আইনজীবী হলেই জনস্বার্থের দোহাই দিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যায় না: হাইকোর্ট মিরপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, এলাকা রণক্ষেত্র শুধু নথিপত্র যাচাইয়ের অজুহাতে পুরোনো কর নির্ধারণ পুনরায় খোলার সুযোগ নেই: হাইকোর্ট ডিজিটালাইজেশন ও আইনজীবী কল্যাণে ঢাকা ট্যাক্সেস বার: ওকালতনামায় কিউআর কোড সংযোজন, চিকিৎসা সুবিধা ও স্থায়ী ঠিকানার স্বপ্নপূরণ পুলিশের ধাওয়ায় তুরাগে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ? দীপের বক্তব্যে নতুন তথ্য, পুরোপুরি আশ্বস্ত নয় পিবিআই একসঙ্গে দুই পেশা: সরাইল থানার ওসির বিরুদ্ধে আইনজীবী সমিতির শোকজ মানবতাবিরোধী অপরাধ: সালমান-জিয়াউলদের বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন বার কাউন্সিলে নাকচ শিক্ষক নিয়োগ মামলায় জালিয়াতি: আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াকে ঢাকা ছাড়তে নিষেধ আপিল বিভাগের বেলা ১১টায় এসে ২টায় চলে যাওয়া চলবে না’: বিচারকদের প্রতি আইনমন্ত্রীর কড়া বার্তা

দেশ গঠনে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ব্যারিস্টার কায়সার কামাল

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

দেশ গঠনে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ব্যারিস্টার কায়সার কামাল
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৫ জুলাই ২০২৬
‘‘সবার আগে বাংলাদেশ’’, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে এবং নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। কেউ ভুলের উর্দ্ধেনয়, সব কিছু ভুলে গিয়ে সরকারের সকল উন্নয়ন মুলক কাজে সাংবাদিকদের সহায়তা করতে আহবান জানান তিনি। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকদের তিন দিনব্যাপি প্রশিক্ষণ উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলে, জাতীয় সংসদের ডেপুপি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।
‘ডিজিটাল সাংবাদিকতা, এআই ও ফ্যাক্টচেক’ বিষয়ক প্রশিক্ষণে তিনি আরো বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশাকে অনেকেই কুলশীত করতে চাচ্ছে কিন্ত এটা আদৌ ঠিক নয়। আমি আপনাদের অনুরোধ জানাবো, আমার ক্রুটি গুলোও তুলে ধরুন। আমার কাজেও ভুল থাকতে পারে, আপনার সেই ভুলগুলো তুলে ধরলে আমি নিজেকে শোধরাতে পারবো। সাংবাদিকতাকে পুঁজি করে কেউ অপসাংবাদিকতায় জড়িয়ে যাবেন না। আপনারা জাতির বিবেক, আসুন সকলে মিলে বাংলাদেশকে গড়ে তুলি।
পিআইবি‘র মহাপরিচালক ও অনুষ্ঠানের সভাপ্রধান ফারুক ওয়াসিফ বলেন, বর্তমান সময়ে তথ্যের প্রবাহ যেমন বেড়েছে, তেমনি ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই একজন সাংবাদিকের দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ নয়, তথ্যের সত্যতা যাচাই করেও তা প্রকাশ করা। তিনি বলেন, এআই প্রযুক্তি সাংবাদিকতার নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেও এর ব্যবহার হতে হবে নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে। ফ্যাক্ট চেকিংয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করতে পারবেন।
বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম, প্রশিক্ষক আলী আকবর, অনুষ্ঠান সঞ্চালনা করেন, পিআইবি‘র প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষ করে তোলা এবং ভুয়া তথ্য শনাক্তে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ শুরু হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি সভাকক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে দুর্গাপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ার ৩৫জন সাংবাদিক অংশ নেন। আগামী ২৪জুলাই বিকেলে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে এ প্রশিক্ষণ শেষ হবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট