শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Title :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে শিগগিরই, বছরে সাশ্রয় হবে ১০০ কোটি ডলার কণ্ঠশীলন-এর নতুন কার্যকরী পর্ষদ গঠিত: সভাপতি সোহেল, সম্পাদক নুরুজ্জামান সাভার থেকে এয়ারপোর্ট মাত্র ১০ মিনিটে! স্মার্ট বাংলাদেশের নতুন মাইলফলক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে আর যাই হোক বিচারের রায় ঘোষণা করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। জনসমক্ষে খেলনা অস্ত্রে আতঙ্ক সৃষ্টি: বিনোদনের আড়ালে ভয়ংকর আইনি অপরাধ সংবিধান প্রণয়ন ও স্বাধীন রাষ্ট্রগঠনে এক অনন্য রূপকার: এ এইচ এম কামারুজ্জামান আপিল বিভাগের বিচারপতি হিসেবে মো. হাবিবুল গনির নিয়োগ: কর্মজীবন ও একটি যুগান্তকারী রায়ের পর্যালোচনা আইন পেশায় সফলতার মূলমন্ত্র মেধা, সততা ও পরিশ্রম: নবীন আইনজীবীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী হিমালয়ের বিপর্যয়: নেপালের আকস্মিক বন্যা দক্ষিণ এশিয়ার জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে ‘ক্যাসকেডিং হ্যাজার্ড’, চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ভাটির দেশগুলো বিচারক-গাড়িচালকের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তদন্তের নির্দেশ

কণ্ঠশীলন-এর নতুন কার্যকরী পর্ষদ গঠিত: সভাপতি সোহেল, সম্পাদক নুরুজ্জামান

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কণ্ঠশীলন-এর নতুন কার্যকরী পর্ষদ গঠিত: সভাপতি সোহেল, সম্পাদক নুরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক,আদালত বার্তাঃ২৯ আগষ্ট ২০২৬

প্রখ্যাত সংস্কৃতি ও আবৃত্তি চর্চা কেন্দ্র ‘কণ্ঠশীলন’-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮শে আগস্ট (শুক্রবার) সন্ধ্যা ৬টায় আয়োজিত এই সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যকরী পর্ষদ গঠন করা হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সোহেল রানা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুজ্জামান নান্নু।

​সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, সাধারণ সদস্য এবং প্রাথমিক সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আহমাদুল হাসান হাসনু। সভার শুরুতে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক লিটন বারুরী তাঁর সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন। এরপর কোষাধ্যক্ষ মো. আব্দুল কাইয়ুম সংগঠনের আয়-ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব উপস্থাপন করেন, যা উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

​সাধারণ সভার আনুষ্ঠানিকতার পাশাপাশি আয়োজনে ছিল মনোজ্ঞ আবৃত্তি পরিবেশনা। এতে কবিতা আবৃত্তি করেন এ কে এম শহীদুল্লাহ কায়সার এবং তানজিনা খান লিজা।

​সংগঠনটির দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন শিল্প ও সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিবর্গ— মীর বরকত, গোলাম সারোয়ার, আহমাদুল হাসান হাসনু, রইস উল ইসলাম এবং আব্দুর রাজ্জাক।

​নবগঠিত কার্যকরী পর্ষদ (২০২৬-২০২৮):

নতুন মেয়াদের জন্য গঠিত এই পর্ষদের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যগণ হলেন—

  • ​সহ-সভাপতি: সালাম খোকন
  • ​সংগঠন সম্পাদক: নিবিড় রহমান
  • ​সহ-সংগঠন সম্পাদক: আফরিন খান
  • ​শিক্ষা ও অনুষ্ঠান সম্পাদক: অনন্যা গোস্বামী
  • ​সহ-শিক্ষা ও অনুষ্ঠান সম্পাদক: মিনহাজুল বশির শোভন
  • ​কোষাধ্যক্ষ: মো. আব্দুল কাইয়ুম
  • ​দপ্তর সম্পাদক: তানজিনা খান

​এছাড়া কার্যকরী পর্ষদের সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন— লিটন বারুরী, ইলা রহমান, শফিক সিদ্দিকী, ড. জাহিদ হোসেন শোয়েব, পারভীন আফরোজা আইভি এবং কাজী সিরাজুম মুনীরা যুঁথী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট