রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Title :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলে হত্যা: আইফোন ছিনতাইয়ের জেরে খুনের সন্দেহ, আটক ৩ আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলেকে হত্যা: ‘আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া বাঁচব কীভাবে’ হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার পাহাড়। নির্বাহী বিভাগে বিচারকদের প্রেষণ: বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও ন্যায়বিচারের পথে প্রধান অন্তরায় হোয়াইট হাউসে সিএনএন, এমএসনাউ ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্পের নিশানায় স্বাধীন সংবাদমাধ্যম ঢাকার ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ: জড়িতদের গ্রেফতারে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ১৫ দিনে একবার দেখা: অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের চরম দুর্ভোগ হাইকোর্টের জামিনের পরও বন্দি মুক্তি না পাওয়ার অভিযোগ: চট্টগ্রাম জেল সুপারকে আদালতের শোকজ জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে: আইনমন্ত্রী শুনানিতে অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ‘ডোপ টেস্টের’ নির্দেশ আদালতের

হাইকোর্টে আইনজীবী অন্তর্ভুক্তি নিবন্ধন শুরু ১ ডিসেম্বর

  • প্রকাশিত: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১১২৫ বার পড়া হয়েছে

হাইকোর্টে আইনজীবী অন্তর্ভুক্তি নিবন্ধন শুরু ১ ডিসেম্বর

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি পরীক্ষার নিবন্ধন ফরম পূরণের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হাইকোর্ট পারমিশন পরীক্ষার রেজিস্ট্রেশন ফরম অনলাইনে পূরণ করে বার কাউন্সিলে জমা দেওয়া যাবে।

বুধবার (৯ নভেম্বর) আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব আফজালুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

আইনজীবী অন্তর্ভুক্তি (হাইকোর্ট পারমিশন) নিবন্ধন ফরম পূরণ কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। আগামী ১ নভেম্বরের পর চলমান ম্যানুয়াল পদ্ধতিতে হাইকোর্ট পারমিশনের রেজিস্ট্রেশন ফরম বার কাউন্সিলে জমা দেওয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির একটি সভা গত ৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সিদ্ধান্ত হয় যে, পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় ধরা হয়েছে ২০২৩ সালের জানুয়ারিতে।

পরীক্ষা নেওয়ার এ সম্ভাব্য সময়সূচি পরিবর্তনের এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। পরীক্ষার অনলাইন ফরম পূরণ ও এ সংক্রান্ত বিস্তারিত অন্যান্য তথ্য যথাসময়ে বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে www.barcouncil.gov.bd প্রকাশ করা হবে।

হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা ভাইবা (মৌখিক) পরীক্ষা দিয়ে আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে উকালতি করার সুযোগ পাবেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট