মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Title :
রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা: আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ প্রকাশকদের তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান সংশোধন কমিটির সভাপতি জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর খালাস পাওয়ার পরও ৮ বছর কারাগারে: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা বণ্টন মামলায় পৃথক স্বত্ব ঘোষণার মামলা ছাড়াই স্বত্বের প্রশ্ন নির্ধারণ করা যায়: হাইকোর্ট বিচার্য বিষয় বা Fact in Issue কী? মামলার সিদ্ধান্তের কেন্দ্রে যে প্রশ্ন সংবিধানে আসছে মৌলিক পরিবর্তন: জানুয়ারিতে বিল পাসের পর হবে গণভোট। আয়কর রিটার্নে তথ্য গোপন: কী বলছে আইন, কী হতে পারে শাস্তি? একাধিক মামলার সাজা একসঙ্গে চলবে না আদালতের নির্দেশ ছাড়া: হাইকোর্ট

রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা: আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ প্রকাশকদের

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা: আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ প্রকাশকদের

​নিজস্ব প্রতিবেদক, আদালত বার্তাঃ২৯ সেপ্টেম্বর ২০২৬

​ঢাকার বাংলাবাজারে স্বনামধন্য প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)-এর কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রিতে বাধা প্রদান এবং প্রতিষ্ঠানটিতে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় কোনো নিষেধাজ্ঞা বা আদালতের নির্দেশ ছাড়াই বেআইনিভাবে এই ঘটনা ঘটানোয় লেখক, পাঠক ও প্রকাশকদের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

​এ ঘটনার পর এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইউপিএল জানিয়েছে, দেশে কোনো বই নিষিদ্ধ করতে হলে একটি সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। কিন্তু ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির ক্ষেত্রে সরকার বা আদালতের পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশনা বা নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। যদি সরকার বা আদালতের পক্ষ থেকে আইনানুগ কোনো পদক্ষেপ নেওয়া হয়, তবে সংস্থাটি সেই আইনি সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে স্পষ্ট জানিয়েছে।

​বিবৃতিতে ইউপিএল আরও উল্লেখ করেছে, প্রকাশনা শিল্পের মতো জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যদি এ ধরনের বেআইনি চাপ বা হুমকির মুখে পড়ে, তবে তা দেশের সামগ্রিক সৃজনশীলতা ও মুক্তচিন্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

​এদিকে, কোনো আইনি ভিত্তি ছাড়াই ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছায় বই বিক্রিতে বাধা দেওয়ার ঘটনাকে চরম অনাকাঙ্ক্ষিত বলে আখ্যা দিয়েছেন সংশ্লিষ্টরা। লেখক ও প্রকাশকদের মতে, কোনো বই নিয়ে অভিযোগ থাকলে রাষ্ট্র বা আদালত সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে পারে। কিন্তু ব্যক্তিগত বা গোষ্ঠীগত ইচ্ছায় আইন নিজেদের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা স্বাধীন মতপ্রকাশের পরিপন্থী। এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নীরবতা বারবার এমন ঘটনার জন্ম দিচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট