শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনার প্রত্যাবর্তন ও রাজনৈতিক ‘গেম প্ল্যান’: অনুমান, আইনি জটিলতা এবং আন্তর্জাতিক সমীকরণের বিশ্লেষণ ঢাকাকে বন্যার ঝুঁকি থেকে রক্ষায় কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে হাইকোর্টে রিট সম্পাদকীয় ​সাংবাদিকতা হোক স্বচ্ছ পানির মতো ভিসা প্রক্রিয়ায় বড় সংস্কার ভারতের: ‘ট্যুরিস্ট ভিসা’র বদলে আসছে ‘ভিজিটর ভিসা’, কমছে কাগজপত্রের ঝামেলা শেখ হাসিনার আপিলের সুযোগ ও আইনি জটিলতা: আবুল কালাম আজাদের মামলাকে উদাহরণ হিসেবে দেখছেন অ্যাটর্নি জেনারেল বখতিয়ার খিলজীর বাংলা বিজয়ের ৬০০ বছর আগেই বাংলাদেশে ইসলামের আগমন; সাক্ষী লালমনিরহাটের ৬৯ হিজরির প্রাচীন মসজিদ ঢাকা-কক্সবাজার রেলপথের তিন বছর: বদলে গেছে পর্যটন ও যোগাযোগের চিত্র সফটওয়্যার জটিলতায় লক হয়ে আছে ৩৫ হাজার নাগরিকের এনআইডি ২০২৫ সালের আগে নির্মিত অবৈধ ভবনকে শর্তসাপেক্ষে বৈধতা দেবে রাজউক: চূড়ান্ত হলো বিধিমালার খসড়া “শুধু সরকারি প্রয়োজনের দাবি দেখিয়ে নিবন্ধিত ইজারা বাতিল বৈধ নয়”

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

​আদালতবার্তা প্রতিবেদক:২ অক্টোবর ২০২৬। 

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিডিনিউজের একাধিক দায়িত্বশীল সাংবাদিক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

​জানা গেছে, লন্ডনের একটি স্থানীয় হোটেলে অবস্থানকালে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে হোটেল কর্মীরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ, বয়স এবং শেষ সময়কার অন্যান্য বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

​দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে তৌফিক ইমরোজ খালিদী এক পরিচিত নাম। ২০০৬ সাল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর নেতৃত্বেই ২০০৬ সালে নতুন ব্যবস্থাপনায় বিডিনিউজ দেশের প্রথম সার্বক্ষণিক ইন্টারনেট সংবাদ প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করে। দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

​বিডিনিউজে যুক্ত হওয়ার আগে তিনি বাংলাদেশের বিভিন্ন ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের বিবিসি-তে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেন। ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন জায়গায় গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে তিনি প্রশিক্ষণও গ্রহণ করেন। সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল—গণমাধ্যমের এই তিন মাধ্যমেই সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা ছিল তাঁর। তিনি ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বহুমুখী ধারায় সাংবাদিকতা করেছেন।

​ডিজিটাল বাংলাদেশে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তৌফিক ইমরোজ খালিদীকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার’-এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ওই বছরের ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন। তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিকতা জগতে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট