বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

ইসলামী ব্যাংকের ঋণে অনিয়ম, রিট করার পরামর্শ হাইকোর্টের’ এমন শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট সেই সাথে সত্য ও প্রকৃত চিত্র তুলে ধরার বিষয়ে সাংবাদিকদের আবারও সতর্ক করেছেন

  • প্রকাশিত: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১০৪৬ বার পড়া হয়েছে

ইসলামী ব্যাংকের ঋণে অনিয়ম, রিট করার পরামর্শ হাইকোর্টের’ এমন শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। সেই সাথে সত্য ও প্রকৃত চিত্র তুলে ধরার বিষয়ে সাংবাদিকদের আবারও সতর্ক করেছেন উচ্চ আদালত।

এডভোকেট মোহাম্মদ এনামুল, আদালত বার্তাঃ৫ ডিসেম্বর ২০২২।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ক্ষোভ প্রকাশ করে রোববার (৪ ডিসেম্বর) এমন নির্দেশনা দেন।


আদালতের আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ কে এম আমিন উদ্দিন মানিক।


আদালত বলেন, গণমাধ্যমে এসেছে আমরা নাকি রিট করতে পরামর্শ দিয়েছি? আমরা কোনো কনসালটেন্সি ফার্ম (পরামর্শক সংস্থা) নই, যে আমরা কাউকে পরামর্শ দেবো।

সাংবাদিকদের উদ্দেশে করে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক নজরুল ইসলাম তালুকদার বলেন, আপনারা সঠিক তথ্য তুলে ধরে রিপোর্ট করবেন। আমরা কোনো পক্ষে না। আমরা দুর্নীতি ও দুর্নীবাজদের বিরুদ্ধে।

তিনি বলেন, সব সময় সত্যটা তুলে ধরতে হবে। আর কোর্ট রিপোর্টের ক্ষেত্রে আইনগত জ্ঞান থাকতে হবে। এ সময় ভবিষ্যতে রিপোর্ট করার ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছেন।

সম্প্রতি ইসলামী ব্যাংকের ‘ভয়ংকর নভেম্বর’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদ আমলে নিয়ে আদেশ প্রার্থনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। তখন আদালত তাকে বিষয়টি নিয়ে যথাযথভাবে রিট করতে বলেন। ওই দিন আদালতের এ বক্তব্য ধরে অনেকেই প্রতিবেদন করেছেন যে ‘রিট করতে পরামর্শ দিয়েছেন হাইকোর্ট’।

এ সংবাদ দেখে আদালত অসন্তোষ প্রকাশ করেন। পরে ‘ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ও সম্পাদককে ডেকে আদালতের রিপোর্টের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে বলেছেন। প্রয়োজনে আদালত সংশ্লিষ্ট আইনজীবীদের বক্তব্য নিতে বলেন বিচারক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট