1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
খাগড়াছড়িতে সরকারি অস্ত্র লুটের মামলায় সেই আনসার সদস্যের যাবজ্জীবন - আদালত বার্তা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার জনঘনত্ব কমাতে এখনই দরকার সমন্বিত বিকেন্দ্রীকরণ কৌশল। একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই সিটি করপোরেশন: সংবিধানসম্মত পরিচালনা নিয়ে প্রশ্ন দেড় বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জা’মিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শাহবাগে এক নারীর একক প্রতিবাদ: “ঢাকা বাঁচাতে হকার উচ্ছেদ জরুরি”—বিতর্কের কেন্দ্রে নতুন প্রশ্ন আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয় ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন

খাগড়াছড়িতে সরকারি অস্ত্র লুটের মামলায় সেই আনসার সদস্যের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৯৬৩ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সহকর্মীকে হত্যা করে সরকারি অস্ত্র লুটের ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় দেন।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর এ হত্যার ঘটনায় একই আদালত রফিকুলকে মৃত্যুদণ্ড দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩ জুলাই দীঘিনালা কবাখালী হেডম্যান পাড়া চৌধুরী হিল আনসার পোস্টের ব্যারাকে বাক-বিতণ্ডার একপর্যায়ে আনসার সদস্য রফিকুল ইসলাম নিজের কাছে তাকে সরকারি অস্ত্র দিয়ে নায়েক আমির হোসেনকে গুলি করে। এরপর সরকারি অস্ত্র ও গুলি নিয়ে পোস্ট থেকে পালিয়ে যায়।

ঘটনার পরের দিন ল্যান্স নায়েক মো. আক্তার হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত রফিকুল ইসলামকে অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯ এ এবং ১৯ এফ ধারায় অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

অস্ত্র মামলার অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয় আদালত।

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বিধান কানুনগো সন্তুষ্টি প্রকাশ করে জানান, হত্যা মামলায় রফিকুলকে মৃত্যুদণ্ড এবং অস্ত্র মামলায় সর্বশেষ তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট