বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) এর উদ্যোগে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতিতে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  • প্রকাশিত: শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৪৬০ বার পড়া হয়েছে

আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) এর উদ্যোগে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতিতে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ডেস্ক নিউজ আদালত বার্তা :২৫ মার্চ ২০২৩।

আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) এর উদ্যোগে ২৫ মার্চ শনিবার দ্বিতীয় রমজানে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির ২ নং হল কক্ষে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এলআরএফের সভাপতি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আশুতোষ সরকার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিভি চ্যানেল বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞার সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী, মাননীয় মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী জনাব এডভোকেট শ. ম. রেজাউল করিম এম. পি; সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সিনিয়র এডভোকেট জনাব মোমতাজ উদ্দিন ফকির। মোনাজাত পরিচালনা করেন আপীল বিভাগের বিচারপতি জনাব মো. নুরুজ্জামান। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক জনাব এডভোকেট আবদুন নুর দুলালসহ আইনজীবী ও এলআরএফ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট