শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Title :
বাংলাদেশের বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্ট, আইনজীবী সম্প্রদায়ের জরুরি সংস্কারের প্রয়োজন কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা মেট্রো রেখে মনোরেলে মনোযোগ “ওকালতি পেশার মূলমন্ত্র হলো গুরু শিক্ষা” আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ ঢাকার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে  ‘হৃদয়ে ঢাকা’ কর্মসূচিতে ঐতিহ্য ও নাগরিক চেতনার নতুন উদযাপন আইনজীবীর মাথায় পেপার ওয়েট ছুড়ে বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক যে কারণে পদত্যাগ করতে হচ্ছে রাষ্ট্রপতিকে, জানা গেল কারণ এক বছরে ২৫ লাখে মামলা কমানোর চেষ্টা সরকারের: আইনমন্ত্রী আলোচনায় হাসিনার দেশে ফেরা চলছে নানা গুঞ্জন

আমানউল্লাহ আমানকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের।

  • প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৪১৬ বার পড়া হয়েছে
  • আমানউল্লাহ আমানকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের।
    এডভোকেট মোহাম্মদ এনামুল হক : ০৭ আগস্ট ২০২৩,
    দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ১৩ বছরের সাজা বহাল রেখে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চের দেওয়া ২৮১ পৃষ্ঠার রায় আজ সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এতে বিচারিক আদালতে রায়ের অনুলিপি যাওয়ার ১৫ দিনের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
    এর আগে গত ৩০ মে আমানউল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। সেই সঙ্গে তাঁর স্ত্রী সাবেরা আমানের তিন বছরের সাজাও বহাল রাখা হয়। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ২০০৭ সালে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।
    মামলার অভিযোগে বলা হয়, ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমান জ্ঞাত আয়ের বাইরে ৩ কোটি ৩১ লাখ ৭৫ হাজার টাকা ও সাবেরা আমান ৬ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকার সম্পত্তি অর্জন করেন। ওই মামলায় ২০০৭ সালে বিশেষ জজ আদালত আমানকে ১৩ বছর ও সাবেরা আমানকে তিন বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করলে ২০১০ সালে খালাস পান। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালে আপিল বিভাগ ওই রায় বাতিল করে হাইকোর্টকে পুনরায় শুনানির নির্দেশ দেন।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews