1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সুপ্রিম কোর্টে স্টিকার ছাড়া সব ধরনের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা - আদালত বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁধা-নিষেধাজ্ঞার মধ্যেও জনসমুদ্রে শেষ বিদায়: ভোলার বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে ঘিরে আবেগঘন দৃশ্য বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত

সুপ্রিম কোর্টে স্টিকার ছাড়া সব ধরনের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৩৮৪ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্টে স্টিকার ছাড়া সব ধরনের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা

এডভোকেট মোহাম্মদ এনামুল হক,  আদালত বার্তা : ২ নভেম্বর ২০২৩
সুপ্রিম কোর্টে বারের স্টিকার ছাড়া সব ধরনের গাড়ি প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সু্প্রিম কোর্টের নিরাপত্তা সংক্রান্ত কমিটি। আগামী সপ্তাহ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। এছাড়া, সুপ্রিম কোর্টের প্রতিটি ভবনের ফটকে নিরাপত্তা জোরদার এবং কিছু গেট নির্ধারিত সময়ের পর বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মমতাজ উদ্দিন ফকির, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীসহ আপিল ও হাইকোর্ট বিভাগের রেজিস্টাররা।

এছাড়া, পুলিশ মহাপরিদর্শকের প্রতিনিধি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং এসবি প্রতিনিধিসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন
নিশ্চিতকরণসহ বিবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট