বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

বিচারপতিদের নিয়ে বিষোদগার করা হচ্ছে: প্রধান বিচারপতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৫ বার পড়া হয়েছে

 

বিচারপতিদের নিয়ে বিষোদগার করা হচ্ছে: প্রধান বিচারপতি
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা ঃ১২ ডিসেম্বর, ২০২৩
মঙ্গলবার ( ১২ ডিসেম্বর) বিএনপি নেতা নিপুণ রায়ের জামিন শুনানিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, প্রধান বিচারপতিসহ বিচারকদের নিয়ে ক্রমাগত বিষোদগার হচ্ছে, যা নিয়ে একপক্ষ নিন্দা জানাচ্ছে, আরেক পক্ষ ষড়যন্ত্র খুঁজছে। বিএনপির আইনজীবীরা যদি আদালত ও বিচারপতি নিয়ে বক্তব্যে সতর্ক না হয়, তাহলে তো অন্যরাও একই পথ নেবে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিএনপির আইনজীবী নেতাদের উদ্দেশে তিনি বলেন, তার বাসভবনে হামলার ঘটনায় সুপ্রিম কোর্ট বারের সঙ্গে সম্মিলিতভাবে কথা বললো না কেউ। হাইকোর্টে আন্দোলনে সরব থাকলেও ন্যূনতম সহানুভূতি না দেখানোর আক্ষেপও প্রকাশ করেন প্রধান বিচারপতি।
প্রশ্ন রাখেন, আইনজীবী হয়েও বিচারালয়কে সম্মান না দিলে আদালত নিরাপত্তা পাবে কোথায়?’
দেশের সর্বোচ্চ আদালত বলেছেন, আপিল বিভাগ থেকে আগাম জামিনের বিষয়ে যে গাইডলাইন দেওয়া হয়েছে, হাইকোর্ট বিভাগ সেটা পুরোপুরি অনুসরণ করছেন না, এটা দুর্ভাগ্যজনক।
নিপুণ রায়ের আগাম জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির সময় মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ মন্তব্য করেন।
নিপুণ রায় আইনজীবীদের উদ্দেশ্য আদালত বলেন, আপনাদের মত সিনিয়র আইনজীবীরা যখন এসব মামলা নিয়ে হাইকোর্টে যান, তখন হাইকোর্টও এসব মামলা এন্টারটেইন করে। এটা ভেরি আনফরচুনেটলি, হাইকোর্ট আগাম জামিন নিয়ে আপিল বিভাগের গাইডলাইন সঠিকভাবে অনুসরণ করছেন না।
নিপুণ রায় সম্পর্কে আদালত বলেন, তাকে তো লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এখন তো ফেসবুকের যুগ। হিরোইজম করে সেটা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।

জ্যেষ্ঠ আইনজীবী বদরুদ্দোজা বাদল বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা নিন্দনীয়। এ ঘটনায় যে বা যারাই জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট