শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
ঢাকা-কক্সবাজার রেলপথের তিন বছর: বদলে গেছে পর্যটন ও যোগাযোগের চিত্র সফটওয়্যার জটিলতায় লক হয়ে আছে ৩৫ হাজার নাগরিকের এনআইডি ২০২৫ সালের আগে নির্মিত অবৈধ ভবনকে শর্তসাপেক্ষে বৈধতা দেবে রাজউক: চূড়ান্ত হলো বিধিমালার খসড়া “শুধু সরকারি প্রয়োজনের দাবি দেখিয়ে নিবন্ধিত ইজারা বাতিল বৈধ নয়” ২০২৬ থেকে ২০৩০: সহকারী AI থেকে স্বয়ংক্রিয় এজেন্ট—বদলে যাচ্ছে প্রযুক্তির ভবিষ্যৎ হেফাজতে মৃত্যু, গণপিটুনি ও নির্বিচার গ্রেপ্তার: মানবাধিকার পরিস্থিতি নিয়ে ডিআরপিডব্লিউর গভীর উদ্বেগ হাসিনার প্রত্যর্পণ ও পাসপোর্ট ইস্যু: ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণের নতুন মেরুকরণ ১২ বছরেও ওয়ারিশদের পক্ষভুক্ত না করায় হাইকোর্টে সিভিল রিভিশন অবসিত পুলিশ সদর দপ্তরে রুদ্ধদ্বার বৈঠকে উত্তেজনা: বেআইনি আটকের মৌখিক নির্দেশ মানতে অস্বীকৃতি শীর্ষ কর্মকর্তাদের আইন কী, আইন কোথায় এবং আইন কীভাবে পড়তে হয়?

নির্বাচনী পোস্টার কেমন হবে জানিয়ে ইসির পরিপত্র জারি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫১৭ বার পড়া হয়েছে

নির্বাচনী পোস্টার কেমন হবে জানিয়ে ইসির পরিপত্র জারি
নিউজ ডেস্ক আদালত বার্তা: ডিসেম্বর ১৯, ২০২৩

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি। এরই মধ্যে সারাদেশে শুরু হয়েছে প্রচার-প্রচারণা। চলছে গণসংযোগ। অলিগলিতে সাঁটানো হচ্ছে নির্বাচনী পোস্টার। এ অবস্থায় নির্বাচনী পোস্টারে প্রতীক ও ছবি ব্যবহারের বিষয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এতে বলা হয়েছে, প্রার্থীরা দলীয় প্রতীক, দলীয় প্রধান ও নিজের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করতে পারবেন না। তবে স্বতন্ত্র প্রার্থীরা শুধু নিজের ছবি ও প্রতীক ব্যবহার করতে পারবেন।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমান সই করা পরিপত্রে এ কথা জানানো হয়।

একই সঙ্গে নির্বাচনী প্রতীক, পোস্টার ও পোর্ট্রেটের (ব্যক্তির প্রতিকৃতি) সাইজ নির্ধারণ করে দিয়েছে ইসি।

ইসি জানায়, প্রার্থীদের প্রতীকের সাইজ, দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা তিন মিটারের বেশি হবে না। নির্বাচনী পোস্টার সাদা-কালো রঙের হবে। আয়তন হতে হবে অনধিক ৬০ সেন্টিমিটার × ৪৫ সেন্টিমিটার। কাপড় ব্যানার ছাড়া প্লাস্টিকের ব্যানার সাদা-কালো রঙের ও আয়তন অনধিক তিন মিটার × এক মিটার হতে হবে।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সংবাদমাধ্যমকে বলেন, নির্বাচনী বিধি অনুসারে জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীরা পোস্টারে নিজের ছবি ও দলীয় প্রধানের ছবি ব্যবহারসহ প্রতীকের ছবি ব্যবহার করতে পারবেন। এর বাইরে অন্য কারও ছবি ব্যবহার করতে পারবেন না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট