1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
প্রথমবারের মতো কক্সবাজারে চালু হলো বিআরটিসির দ্বিতল সিটি বাস সার্ভিস। - আদালত বার্তা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট  করায় কারাগারে সম্পাদক ২৩ জুনকে ঘিরে নাশকতার আশঙ্কা: ধর্মীয় ইস্যু ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত—গোয়েন্দা সূত্র রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী তথ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে গাঢ় নীল-খাকি পোশাকে ফিরছে পুলিশ, মহানগরে থাকছে লাইট অলিভ শার্ট ২৩ জুন ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ। একুশ শতকের দক্ষতা অর্জন: আধুনিক সমাজে সফলতার চাবিকাঠি। লিখিত বার পরীক্ষায় সাফল্যের কৌশল আইনজীবী হতে চাইলে প্রস্তুতিতে আনুন কৌশলগত পরিবর্তন বাংলাদেশের আইন পেশার ভবিষ্যৎ: আদালতের বারান্দা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তি, প্রতিযোগিতা ও পরিবর্তনের নতুন বাস্তবতায় বাংলাদেশের আইন পেশা কি নতুন রূপ নিচ্ছে? শিশু রামিসা হত্যা: ফাঁসির ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট রক্তাক্ত মানুষ, নির্লিপ্ত সমাজ: কমলাপুরের ঘটনা মানবতার সংকটের আরেক নির্মম উদাহরণ

প্রথমবারের মতো কক্সবাজারে চালু হলো বিআরটিসির দ্বিতল সিটি বাস সার্ভিস।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৩ বার পড়া হয়েছে

 

 

প্রথমবারের মতো কক্সবাজারে চালু হলো বিআরটিসির দ্বিতল সিটি বাস সার্ভিস।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৬ ডিসেম্বর ২০২৩

প্রথমবারের মতো কক্সবাজারে চালু হলো বিআরটিসির দ্বিতল সিটি বাস সার্ভিস

পর্যটন নগরী কক্সবাজারে প্রথমবারের মতো চালু হলো বিআরটিসির দ্বিতল সিটি বাস সার্ভিস। বাসগুলোকে ট্যুরিস্ট বাস নাম দিলেও স্থানীয়রাও যাতায়াত করতে পারবে। রেলস্টেশন থেকে শহরের শহীদ স্মরণী মোড় অর্থাৎ ঘুনগাছতলা পর্যন্ত নিয়মিত চলাচল করবে দ্বিতল বাসগুলো।

সূত্র জানায়, একটি বাসে ৭৫টি করে আসন রয়েছে। রেলস্টেশন থেকে ডলফিন মোড় জনপ্রতি ভাড়া পড়বে ১৫ টাকা, সুগন্ধা মোড় ২০ টাকা, লাবনী মোড় ২৫ টাকা, হলিডে মোড় ৩০ টাকা এবং ঘুনগাছতলা ৩৫ টাকা। প্রথমদিনেই যাত্রীতে ভরা ছিলো বাসগুলো। সরকারি এমন সেবার মাধ্যমে অটোচালকদের দৌরাত্ম্য কমবে বলে অভিমত যাত্রীদের।

যাত্রীরা বলেন, রেলস্টেশনে থেকে ডলফিন মোড় যেতে চাইলে অটোওয়ালা ১৫০–২০০ টাকা ভাড়া চেয়ে বসেন। যা খুবই ব্যয়বহুল। বিআরটিসির এই সার্ভিস খুব ভালো উদ্যোগ। আমরা এমন উদ্যোগকে স্বাগত জানাই।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মোহাম্মদ মাসুদ রানা বলেন, কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ট্রেনের যাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় সেকারণেই সার্ভিসটি চালু করা হয়েছে। যেখানে নামমাত্র মূল্যে পর্যটকরা কক্সবাজার শহরে যাতায়াত করতে পারবেন। এছাড়া কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কেও বিআরটিসির ছাদখোলা বাস সার্ভিসও চালু হচ্ছে শিগগরিই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট