1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ভোটকেন্দ্রে কে কী কাজ করে? - আদালত বার্তা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট

ভোটকেন্দ্রে কে কী কাজ করে?

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৩১ বার পড়া হয়েছে

ভোটকেন্দ্রে কে কী কাজ করে?

নিউজ ডেস্ক আদালত ঃ ৬ জানুয়ারি, ২০২৪

ভোটকেন্দ্রে কে কী কাজ করে?
রাত পোহালেই শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এই নির্বাচনের দায়িত্ব পালন করছেন আট লাখ সরকারি কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আট লাখ সদস্য। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ৬৬ জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৯২ জন এবং প্রিসাইডিং অফিসার ৪২ হাজার ১৪৯ জন।

নির্বাচনে তাদের প্রত্যেকেরই দায়িত্ব বণ্টন করা হয়েছে নির্বাচন কমিশন থেকে। কমিশনের অর্গানোগ্রাম অনুযায়ী সবচেয়ে উপরের পদ রিটার্নিং অফিসার। এরপর রয়েছেন যথাক্রমে সহকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার।

রিটার্নিং অফিসার-
জাতীয় নির্বাচনে ৬৬ জন রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। এরমধ্যে আছেন ৬৪টি জেলার ৬৪ জন জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রামের দুইজন বিভাগীয় কমিশনার। ঢাকা ও চট্টগ্রামে আসন সংখ্যা বেশি হওয়ায় দুইজন করে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

রিটার্নিং অফিসাররা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বাছাই, মনোনয়ন বাতিল, প্রার্থীর বৈধতা কিংবা প্রতীক বরাদ্দ –পুরো ভোট প্রক্রিয়া তত্ত্বাবধান করেন। অর্থাৎ নির্বাচন কমিশন যেসব নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেন, তা বাস্তবায়নের দায়িত্ব থাকে রিটার্নিং অফিসারদের ওপর। এছাড়া প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং অফিসারের তালিকা তৈরি ও ভোটকেন্দ্র নির্বাচনের দায়িত্বও তাদের।

আইন অনুযায়ী ভোটগ্রহণকারী কর্মকর্তা বা ভোটার বা নির্বাচনী ফলাফলের ওপর প্রভাব বিস্তার করার প্রমাণ পেলে কারণ দর্শিয়ে ওই ব্যক্তি যেই হোক না কেন- তাকে প্রত্যাহার করা এবং উপযুক্ত কর্তৃপক্ষের কাছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশের এখতিয়ার থাকে রিটার্নিং কর্মকর্তার।

এছাড়া নির্বাচন শেষে বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফলাফল একসঙ্গে করে রিটার্নিং অফিসার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

সহকারী রিটার্নিং অফিসার-
রিটার্নিং অফিসারের সহায়ক হিসেবে কাজ করেন সহকারী রিটার্নিং অফিসার। সাধারণত উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও’দের সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়া হয়। এছাড়াও নির্বাচন কর্মকর্তা এবং সমপর্যায়ের কর্মকর্তাদের সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়।

দ্বাদশ নির্বাচনে মোট ৫৯০ জন সহকারী রিটার্নিং অফিসারের মধ্যে ৪৯৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও ৫৬ জন উপজেলা নির্বাচন অফিসার, ১৪ জন স্থানীয় সরকারের উপপরিচালক, ৮ জন অতিরিক্ত জেলা প্রশাসক, ১১ জন জোনাল এক্সিকিউটিভ অফিসার, পাঁচজন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, দুইজন সহকারী কমিশনার (ভূমি) এবং একজন সার্কেল অফিসার উন্নয়নকে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে।

রিটার্নিং অফিসারকে যেসব দায়িত্ব পালন করতে হয় তা এগিয়ে নিতে সাহায্য করেন সহকারী রিটার্নিং অফিসার। প্রার্থীদের সাথে যোগাযোগ, প্রিসাইডিং অফিসার কারা হবে, ভোটের দায়িত্ব কারা পালন করবে- এ ধরনের তালিকা তৈরিতে রিটার্নিং অফিসারকে সাহায্য করেন সহকারী রিটার্নিং অফিসার।

প্রিসাইডিং অফিসার-
এবারের নির্বাচনে মোট ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্রের জন্য ৪২ হাজার ২৪ জন প্রিসাইডিং অফিসার থাকবেন। সাধারণত প্রিসাইডিং অফিসারের দায়িত্বে পান সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত অফিস ও প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির পদমর্যাদাসম্পন্ন কর্মকর্তারা। এছাড়া ক্ষেত্র বিশেষে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তারাও প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।

প্রিসাইডিং অফিসার যেহেতু কেন্দ্রের মূল দায়িত্বে থাকেন, নির্বাচনের আগের রাত বা নির্বাচনের দিন ভোর থেকেই তার কাজ শুরু হয়। ব্যালট বাক্স, কাগজ, কালি, সিলসহ নানা নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ করে কেন্দ্রে আনার দায়িত্ব থাকে প্রিসাইডিং অফিসারের ওপর। তিনি কোনো ভোটকক্ষে উপস্থিত থাকেন না। সার্বিক কেন্দ্রের দায়িত্ব থাকে তার ওপর।

পরদিন ভোটের সময় আলাদা কক্ষের জন্য সরঞ্জাম বণ্টন এবং প্রস্তুতির নেতৃত্ব দেন তিনি। সাধারণত সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে এবং একইসঙ্গে সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের সব দায়িত্ব বুঝিয়ে দেন তিনি।

নির্বাচন শেষে ব্যালট বাক্স, কাগজ, সিল, কালিসহ সব নির্বাচনী সরঞ্জাম নিরাপত্তার সঙ্গে সিলগালা করে রিটার্নিং অফিসারের কাছে জমা দেন প্রিসাইডিং অফিসার।

সহকারী প্রিসাইডিং অফিসার-
ভোটকেন্দ্রের প্রতিটি ভোটকক্ষের দায়িত্বে থাকেন একজন সহকারী প্রিসাইডিং অফিসার। তিনি মূলত প্রিসাইডিং অফিসারের অধীনে কাজ করেন এবং তাকে সাহায্য করেন। বরাদ্দকৃত কক্ষে পোলিং অফিসারসহ সহকারী প্রিসাইডিং অফিসার বসেন এবং কোনো ভোটার কেন্দ্রে ঢুকলে তার পরিচয় শনাক্ত করেন।

এছাড়া ভোটগ্রহণ শেষে সব ব্যালট বক্স নিয়ে এক জায়গায় জড়ো করে ভোট গণনার কাজও করেন তারা।

পোলিং অফিসার-
প্রত্যেক ভোটকক্ষে একজন সহকারী প্রিসাইডিং অফিসারের সঙ্গে দুইজন পোলিং অফিসার থাকেন। তার কাজ সহকারী প্রিসাইডিং অফিসারকে সহায়তা করা। তাদের কাজই থাকে ভোটার তালিকা দেখে ভোট দিতে আসা ভোটারদের শনাক্ত করা।

এসময় উচ্চস্বরে ভোট দিতে আসা ব্যক্তির নাম বলেন পোলিং অফিসার।

যদি কোনো পোলিং এজেন্ট আপত্তি না করেন তবে পোলিং অফিসার ওই ব্যক্তির হাতে অমোচনীয় কালি দিয়ে দাগ দিয়ে দেন। যাতে সহজে ভোট দানকারীকে চিহ্নিত করা যায়।

পোলিং এজেন্ট-
পোলিং এজেন্ট হচ্ছেন প্রার্থীর প্রতিনিধি। নির্বাচনের সময় ভোট পর্যবেক্ষণের জন্য প্রতিটি ভোটকক্ষে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীর একজন করে প্রতিনিধি উপস্থিত থাকেন, যাকে বলা হয় পোলিং এজেন্ট।

পোলিং এজেন্টদের অবশ্যই স্থানীয় হতে হয়। তারা পোলিং অফিসারদের ভোটার শনাক

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট