1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবনতি - আদালত বার্তা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট

শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবনতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবনতি
নিউজ ডেস্ক আদালত বার্তা : ফেব্রুয়ারি ২১, ২০২৪
শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবনতি

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১০১ নম্বর থেকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান বর্তমান ১০২। বাংলাদেশের সঙ্গে এ অবস্থানে আছে উত্তর কোরিয়ার পাসপোর্ট।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স (এইচঅ্যান্ডপি) প্রকাশিত সূচকে এ তথ্য উঠে এসেছে। বিগত ১৯ বছরের নথির ভিত্তিতে প্রতি বছর এ সূচক প্রকাশ করে তারা।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের নথির ভিত্তিতে ১৯৯টি দেশের পাসপোর্ট নিয়ে এই সূচক তৈরি করে এইচঅ্যান্ডপি। এ সূচক তৈরির সময় পৃথিবীর ২২৭টি গন্তব্যে যেতে পারার বিষয়টি খতিয়ে দেখা হয়।

যেখানে দেখা হয় যে, দেশের পাসপোর্টধারীরা বিনা ভিসায় সব থেকে বেশি দেশে যাতায়াত করতে পারে, সে দেশের পাসপোর্ট তত শক্তিশালী। বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা অগ্রিম ভিসা ছাড়া ৪২ দেশে ভ্রমণ করতে পারেন।

নতুন সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেনের। এসব দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯৪ দেশে ভ্রমণ করতে পারবেন।
নতুন সূচকে কিছুটা দুর্বল হয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের পাসপোর্ট। দেশটির পাসপোর্ট তালিকায় ৮৫তম স্থানে রয়েছে।
ভারতের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৬২টি দেশ ভ্রমণ করতে পারবেন। অন্যদিকে, আগের বছরের মতো এবারও ১০৬তম স্থানে রয়েছে পাকিস্তানের পাসপোর্ট। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৩৪টি দেশ ভ্রমণ করতে পারবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট