বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

ঢাকা আইনজীবী সমিতি ভবনে আগুন

  • প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩৯৯ বার পড়া হয়েছে

ঢাকা আইনজীবী সমিতি ভবনে আগুন

মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ৬ মার্চ, ২০২৪
ঢাকা আইনজীবী সমিতির ভবনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ বুধবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট বিকেল ৪টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিস সদস্যরা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। আগুনে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সদরঘাট ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা আইনজীবী সমিতির ভবনের তৃতীয় তলায় আগুনের লাগার ঘটনায় খবর পেয়েই দুটি ইউনিট পাঠানো হয়। তবে তার আগেই আগুন নিভে যায়। আমরা ধারণা করছি, সিগারেট থেকে এ আগুনের সূত্রপাত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট