1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
এবার ঈদে কতদিন মিলবে ছুটি? - আদালত বার্তা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার।

এবার ঈদে কতদিন মিলবে ছুটি?

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

এবার ঈদে কতদিন মিলবে ছুটি?
নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৪ মার্চ ২০২৪

রমজান মাস চলছে। সামনে ঈদুল ফিতর। এর আগেই শুরু হয়েছে ছুটি নিয়ে গণনা। এ বছর ঈদে কতদিন ছুটি মিলবে, সেই দিকেই তাকিয়ে চাকরিজীবীরা।

এবার রোজা শুরু হয়েছে ১২ মার্চ থেকে। ঈদ কবে তা নির্ভর করবে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর। তবে ইতোমধ্যে ঈদের জন্য ১০, ১১ ও ১২ এপ্রিল সম্ভাব্য ছুটির দিন নির্ধারণ করা আছে।

এ হিসাব ঠিক থাকলে ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটির দিন। তার পরদিন ১৪ এপ্রিল পয়লা বৈশাখ। এদিনও সরকারি ছুটি। তার মানে, পাঁচ দিন ছুটি নিশ্চিত বলা যায়।
আর যদি রোজা ২৯টি হয়। তাহলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল (বুধবার)। সেক্ষেত্রে ঈদের ছুটি শুরু হতে পারে ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে। এর ফলে টানা ছয় দিন ছুটি পেয়ে যেতে পারেন সরকারি চাকরিজীবীরা
প্রতি বছর ঈদের আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির একটি তালিকা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। মন্ত্রিসভা থেকে সেই তালিকা অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হয়। এ বছর এখনো তালিকা পাঠানো হয়নি, তবে প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট