বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জনাব এম. ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ,রহীম-এর মাতা মিসেস নাজমা রহিম ইন্তেকাল করেছেন 

  • প্রকাশিত: বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৪৩৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জনাব এম. ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ,রহীম-এর মাতা মিসেস নাজমা রহিম ইন্তেকাল করেছেন 

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৭ মার্চ ২০২৪

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জনাব এম. ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ, দিনাজপুর -৩ আসনের সংসদ সদস্য জনাব ইকবালুর রহীম-এর মাতা মিসেস নাজমা রহিম ২৭ মার্চ বুধবার বিকাল ৩ ঘটিকার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৩ বৎসর। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও চার কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধানের অন্যতম প্রণেতা, স্বাধীনতা পদকে ভূষিত সাবেক সংসদ সদস্য, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য মরহুম এম. আব্দুর রহিমের সহধর্মিণী ।
মরহুমার প্রথম জানাজা ২৭ মার্চ বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে(তারাবির নামাজের পর) বেইলি রোডের মিনিস্টার অ্যাপার্টমেন্ট সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হয় । এরপর মরহুমার লাশ গ্রামের বাড়ি দিনাজপুর নিয়ে যাওয়া হয়।
২৮ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর গোর-এ- শহীদ বড় ময়দানে এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ্ মাঠে দ্বিতীয় জানাজা এবং দুপুর ২ টায় মরহুমার গ্রামের বাড়ী দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে পাঁচকুড় উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট