বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Title :
বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার?

ব্যালট পেপার কেন্দ্রে যাবে ভোটের দিন সকালে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩৩১ বার পড়া হয়েছে

 

জাতীয়
উপজেলা নির্বাচন
ব্যালট পেপার কেন্দ্রে যাবে ভোটের দিন সকালে

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ১মে ২০২৪

ব্যালট পেপার কেন্দ্রে যাবে ভোটের দিন সকালে
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সকালে ব্যালট পেপার ভোটকেন্দ্রে পাঠানোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নিরাপত্তার জন্য দুর্গম পার্বত্য এলাকা, চর, দ্বীপাঞ্চল বা হাওরবেষ্টিত এলাকায় আগের দিন ব্যালট পেপার পৌঁছানোর নির্দেশনা দেয়া হয়েছে।

নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমান এক নির্দেশনায় মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠান।

ইসি জানায়, ষষ্ঠ উপজেলা পরিষদেরহ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপের নির্বাচনে ব্যালট পেপারের অধিকতর নিরাপত্তার জন্য দুর্গম পার্বত্য এলাকা, চর, দ্বীপাঞ্চল বা হাওরবেষ্টিত এলাকা ব্যতীত নির্বাচনী এলাকার সব ভোটকেন্দ্রে ভোটগ্রহণের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানোর জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া ব্যালট পেপার বাদে অন্য নির্বাচনী মালামাল ভোটগ্রহণের আগের দিন প্রিজাইডিং অফিসার অন্য ভোটগ্রহণ কর্মকর্তা ও তার দায়িত্বপ্রাপ্ত ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে ভোটকেন্দ্রে নিয়ে যাবেন। সেক্ষত্রে প্রিজাইডিং অফিসারের অনুপস্থিতিতে যে সহকারী প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি ভোটগ্রহণের দিন সকালে ব্যালট পেপার গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত নিরাপত্তার সঙ্গে ভোটকেন্দ্রে যাবেন।
ইসি আরও জানায়, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার সংগ্রহ করে ভোটকেন্দ্রের জন্য নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পর্যাপ্ত নিরাপত্তার সঙ্গে সকাল ৭টার মধ্যে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তর করবেন।

ভোটগ্রহণের আগের রাতে ব্যালট পেপারসমূহ উপজেলা সদরে বা স্থানীয় ব্যবস্থাপনায় পর্যাপ্ত নিরাপত্তার সঙ্গে সংরক্ষণ করতে হবে। ব্যালট পেপারের নিরাপত্তার জন্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করবেন।

এদিকে সারাদেশের মোট ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৭৬টি উপজেলা পরিষদের নির্বাচন চারটি ধাপে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। অবশিষ্ট ১৯টি উপজেলা পরিষদের মেয়াদপূর্তি না হওয়ায় পরবর্তী সময়ে সেগুলোতে নির্বাচন হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ৮ মে, দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৬ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর মধ্যে প্রথম ধাপে ২২টি, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১টি ও চতুর্থ ধাপে দুটি উপজেলায় ইভিএমে ভোট হবে। বাকি সব উপজেলায় ভোট হবে ব্যালট পেপারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট