বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Title :
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযানের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রসফায়ার’ বন্ধ, অপরাধ দমনে বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনের প্রস্তাব পুলিশের বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী”: এক অনন্য ঐতিহাসিক ও রাজনৈতিক দলিলের বিচার-বিশ্লেষণ বাংলাদেশের শাসনব্যবস্থায় প্রাতিষ্ঠানিক সংকট ও নৈতিক দ্বন্দ্ব: একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন বিমানবন্দরে ইমিগ্রেশন হয়রানি: বৈধ যাত্রীদের বাধা দেওয়ায় হাইকোর্টের কড়া রুল ও নির্দেশনা রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা: আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ প্রকাশকদের তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান সংশোধন কমিটির সভাপতি জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর খালাস পাওয়ার পরও ৮ বছর কারাগারে: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

আচরণবিধি লঙ্ঘনে চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল করল ইসি

  • প্রকাশিত: রবিবার, ৫ মে, ২০২৪
  • ৪৩৪ বার পড়া হয়েছে

আচরণবিধি লঙ্ঘনে চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল করল ইসি
নিউজ ডেস্ক আদালত বার্তা : ০৫ মে ২০২৪
আচরণবিধি লঙ্ঘনে চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল করল ইসি
আচরণবিধি লঙ্ঘনের দায়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করল নির্বাচন কমিশন (ইসি)। জামালপুরের সরিষাবাড়ি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করেছে সংস্থাটি।

রোববার (৫ মে) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ১৫০ উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। এরপর দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ভোট ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট ৬ জুন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণে প্রথম ধাপে ২২টি, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১টি এবং চতুর্থ ধাপে ২টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ব্যবহার করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট