1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ঢামেকে সাংবাদিকের সঙ্গে কথা না বলতে নোটিশ জারি! - আদালত বার্তা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজেট ২০২৬-২৭ জমির বাজারমূল্যে দিতে হবে ‘সম্পদ কর’ বললেন ডিএমপি কমিশনার বিকল্প সড়ক চালু হলে কুড়িল–রামপুরার যানজট অনেকাংশে কমবে এনটিআরসিএ’র ফাইল না নেয়ায় পিয়নকে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল ইংরেজি মাধ্যমের মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যুগোপযোগী করতে হবে। সর্বপেশার লোকের বিপুল উৎসহ উদ্দীপনায় উদযাপিত হলো পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা মোঘল দরবার থেকে আজকের বৈশাখ খাজনা আদায়ের দিনটি কীভাবে প্রাণের উৎসবে রূপ নিল তাপপ্রবাহ: আইনজীবীদের কালো কোট-গাউন পরা লাগবে না সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে বিচারকরা ঐক্যবদ্ধ। হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

ঢামেকে সাংবাদিকের সঙ্গে কথা না বলতে নোটিশ জারি!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

ঢামেকে সাংবাদিকের সঙ্গে কথা না বলতে নোটিশ জারি!
নিউজ ডেস্ক আদালত বার্তা : ০৮ জুন ২০২৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে পারবেন না। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ বিষয়ে একটি নোটিশ জারি করেছেন।

গত সপ্তাহের মঙ্গলবার (৪ জুন) এ নোটিশ দেওয়া হয়; তবে বিষয়টি জানাজানি হয় আজ শনিবার (৮ জুন)।

নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সঙ্গে এ হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে ঢামেকে কর্মরত কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এর আগেও হাসপাতালে বেশ কয়েকজন পরিচালক এসেছেন। তারা এ ধরনের কোনো নোটিশ দেননি। বর্তমান পরিচালক এ ধরনের নোটিশ কেন দিলেন এ বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। এটার জবাব তিনিই ভালো দিতে পারবেন।

স্বজনবেশে আদর করে নবজাতক চুরি!
প্রসঙ্গত, এই চিঠিটি যেদিন পরিচালক ইস্যু করেন সেদিন ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা একটি মামলা দায়ের করেন শাহবাগ থানায়। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ক্যামেরার সামনে কথা বলেননি হাসপাতালের পরিচালক

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট