রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Title :
UD Case মানেই হত্যা নয়: অপমৃত্যুর রহস্য উদঘাটনে আইনের প্রাথমিক অনুসন্ধান প্রক্রিয়া গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতৃত্বে সুব্রত-তারিক রাষ্ট্র, রাজনীতি ও আইন অঙ্গনের প্রজ্ঞাবান ব্যক্তিত্ব ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রয়াণে শোকের ছায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের হৃদয়ে সম্প্রীতির আলোকবর্তিকা: গুরুদুয়ারা নানকশাহী বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কারে আরও তহবিল দিচ্ছে সুইডেন ও ইউএনডিপি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য আইনি লড়াইয়ে এস আলম, ব্রিটিশ উকিলদের এক মাসের বিলই প্রায় ৫ কোটি টাকা বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন ফৌজদারি মামলার তদন্ত কার্যক্রমে গতি আনতে নির্দেশনা জোরদার সপ্তাহে একবারের ইনসুলিন চালু ভারতে, কমবে খরচ ও ইনজেকশনের ঝামেলা

টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৬০৮ বার পড়া হয়েছে

টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৮ জুন ২০২৪
টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ (নিলাদ্রী) লেক, বারেকটিলা, শিমুলবাগানসহ সকল পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন)টাঙ্গুয়ার হাওরের ছবি 

বিকেলে তাহিরপুর উপজেলা প্রশাসন এই নির্দেশনা প্রদান করে।

তাহিরপুর উপজেলা সূত্রে জানা যায়, ভারতের চেরাপুঞ্জি ও সুনামগঞ্জে টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে তাহিরপুর উপজেলার সকল পর্যটনকেন্দ্র।

তাহিরপুর এলাকার হাউজবোট মালিক পক্ষের লোকজন বলেন, টাঙ্গুয়ার হাওরে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে তাদের লোকসান গুনতে হচ্ছে। তারা ভেবেছিলেন ঈদের পরে ট্রিপ শুরু করবে । তাদের নৌকা বুকিংও ছিল। কিন্তু এই নিষেধাজ্ঞার কারণে তাদের লক্ষ লক্ষ টাকা লোকসান পোহাতে হবে।
টাঙ্গুয়ার হাওরে যত বেশি পানি ততই সুন্দর। কিন্তু বন্যার এই সময়ে টাঙ্গুয়ার হাওরে নিষেধাজ্ঞায় অনেক পর্যটক এই সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত হবে। হাউজ ভোটের অনেক ট্রিপ বাতিল করেছে। ঈদের এই সময়ে কেউ চায় না তাদের ট্রিপ বাতিল হোক। কিন্তু বিধিবাম, কিছুই করার নেই।

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা পারভীন বিষয়টি নিশ্চিত বলেন, বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাহিরপুর উপজেলার সকল পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews