বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Title :
ফ্রিল্যান্সিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপ্লব: টিকে থাকতে ফ্রিল্যান্সারদের করণীয় কী? প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী নস্টালজিয়ার এক ঝলক: পুরান ঢাকায় যখন দাপিয়ে বেড়াত ঐতিহ্যবাহী ‘মুড়ির টিন’ কেন আন্দোলনে যাবো না?’— ১৪ বছরের ইমনের রক্তাক্ত পরিণতির কথা ট্রাইব্যুনালে জানালেন মা স্নেহের আঁচলে মহত্তম আত্মত্যাগ: মাইলস্টোন ট্র্যাজেডির তিন অমর শিক্ষিকা ও আমাদের বাস্তবতা বাধার পাহাড় পেরিয়েই সাফল্যের চূড়ায় পৌঁছাতে হয় সংগ্রাম, ব্যর্থতা ও প্রতিকূলতাই মানুষকে সাফল্যের প্রকৃত মূল্য শেখায় দেনমোহর আদায়ে বাধ্য করা হলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন আদালত: হাইকোর্ট কর ফাঁকি ধরতে এনবিআরের এআই প্রযুক্তি: কড়া নজরে বিলাসবহুল গাড়ির মালিকরা কক্সবাজার থেকে মিয়ানমার হয়ে সরাসরি চীন: বাংলাদেশের সামনে ভূ-অর্থনীতির নতুন দিগন্ত বৈধ ভিসা থাকলেই প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লি হাইকোর্ট

বেইজিংয়ে চীন-বাংলাদেশ ব্যবসায়িক সম্মেলনে ১৬ সমঝোতা স্মারক স্বাক্ষর

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৪৮১ বার পড়া হয়েছে

বেইজিংয়ে চীন-বাংলাদেশ ব্যবসায়িক সম্মেলনে ১৬ সমঝোতা স্মারক স্বাক্ষর

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৯ জুলাই 

বাংলাদেশি ও চীনা কোম্পানিগুলোর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো হলো—

১। নগদ ও হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক। স্মার্ট বাংলাদেশ নির্মাণে একটি পরবর্তী প্রজন্মের ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্ম তৈরিতে একটি কৌশলগত অংশীদারিত্বের জন্য ৫ কোটি ডলারের বিনিয়োগ হবে এমওইউর অধীনে।

২। ডেক্স বাংলাদেশ টেক লিমিটেড এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ)-এর মধ্যে স্বাক্ষরিত ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ডিজিটাল ট্রান্সফরমেশন প্রজেক্ট’-এ ২ কোটি ডলারের বিনিয়োগ আসবে।

৩। দেশবন্ধু গ্রুপ, কেমটেক্স এবং চায়না কেমিক্যাল সিএনসিসির মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় চীন থেকে বাংলাদেশে ৪০ কোটি ডলার বিনিয়োগ আসবে। উভয় পক্ষই মংলা অর্থনৈতিক অঞ্চলে ৩৩ একর জমিতে দেশের বৃহত্তম পিএসএফ, পেট বোতল এবং টেক্সটাইল গ্রেডের কারখানা স্থাপন করবে।

৪। চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন (সিআরবিসি) এবং নিংবো সিসিং কোম্পানি লিমিটেড বাংলাদেশের চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে বিনিয়োগ ফ্রেমওয়ার্ক চুক্তিতে একটি এমওইউ স্বাক্ষর করেছে।

৫। বিলিয়ন-১০ কমিউনিকেশনস লিমিটেড এবং সিএইচটিসি (হেংইয়াং) ইন্টেলিজেন্ট ইভি কোম্পানি লিমিটেড বৈদ্যুতিক গাড়ি নির্মাণের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

৬। বিলিয়ন-১০ কমিউনিকেশনস লিমিটেড এবং নিংবো সান ইস্ট সোলার কো. লি. সিলেটে একটি সোলার পার্ক স্থাপনের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

৭। বিলিয়ন-১০ কমিউনিকেশনস লিমিটেড এবং হেশেং সিলিকন ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড নবায়নযোগ্য শক্তি শিল্পে বিনিয়োগের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

৮। বিলিয়ন-১০ কমিউনিকেশনস লিমিটেড এবং চংখে কুয়োরই (চুহাই) নিউ ম্যাটেরিয়াল টেকনোলজি কো. লি. বাংলাদেশের বর্জ্য লুব্রিকেন্ট তেল পুনরুদ্ধার এবং পরিশোধন শিল্পে বিনিয়োগের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

৯। ই.বি সলিউশন লিমিটেড এবং হংচি ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড ঢাকা সিটি মোবাইল প্রজেক্টে বিনিয়োগের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

১০। ই.বি সলিউশন লিমিটেড এবং নিংবো শেরিং নিউ এনার্জি টেকনোলজি লিমিটেড বাংলাদেশের স্মার্ট কোল্ড চেইন লজিস্টিক সলিউশন খাতে বিনিয়োগের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

১১। কারিগরি ও আর্থিক বিনিয়োগ সহযোগিতার সমঝোতা স্মারকের অধীনে নদী ও সড়কপথে সিএনজি পরিবহনের জন্য বাংলাদেশে ২ কোটি ডলার বিনিয়োগ আসবে। ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি এবং শিচিয়াচুয়াং এনরিক গ্যাস ইকুইপমেন্ট কো. লি.-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

১২। চিবো চিনহুয়াথেং পেপার মেশিনারি কো লি.- নিটল নিলয় গ্রুপের সাথে যৌথভাবে বাংলাদেশে কাগজের যন্ত্রপাতি খাতে বিনিয়োগ করবে। উভয় পক্ষ এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

১৩। নিটল নিলয় গ্রুপের সহযোগিতায় চীনা কোম্পানি চেংচৌ তংফেং মিড-সাউথ এন্টারপ্রাইজ কোম্পানি বাংলাদেশে টিবিআর টায়ার প্রকল্পে বিনিয়োগ করবে।

১৪। চীনা কোম্পানি শানতোং সুনাইট মেশিনারি এবং নিটল নিলয় গ্রুপ বাংলাদেশের এরেটেড অটোক্লেভ কংক্রিট (এএসি) ব্লকে বিনিয়োগের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

১৫। চীনা কোম্পানি তালিয়াম হুয়াহান রাবার অ্যান্ড প্লাস্টিক মেশিনারি নিটল নিলয় গ্রুপের সঙ্গে বাংলাদেশের রাবার মেশিনারিতে বিনিয়োগ করবে।

১৬। নিটল নিলয় গ্রুপের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি এবং বৈদ্যুতিক যানবাহনে বিনিয়োগ করবে চীনা কোম্পানি জেপি টেকনোলজি (আনহুই) কোম্পানি লিমিটেড।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট