বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Title :
বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার?

অন্য উপদেষ্টাদের সঙ্গে সহকারী হিসেবে কাজ করবেন ছাত্র প্রতিনিধিরা

  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে

অন্য উপদেষ্টাদের সঙ্গে সহকারী হিসেবে কাজ করবেন ছাত্র প্রতিনিধিরা
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৯ আগষ্ট ২০২৪
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্যানেলে দুজন ছাত্র প্রতিনিধি থাকার পাশাপাশি অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে সহকারী হিসেবে ছাত্র প্রতিনিধিরা কাজ করবেন। তবে কোন প্রক্রিয়ায় তারা এ কাজ করবেন তা নিয়ে এখনও আলোচনা চলছে।

শুক্রবার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের এ কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য নিযুক্ত উপদেষ্টা নাহিদ ইসলাম।

এর আগে, সকাল সাড়ে এগারোটা থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্য ১৩ জন উপদেষ্টা বৈঠক করেন। বিকেল সাড়ে চারটার দিকে উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং নাহিদ ইসলাম বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রেজওয়ানা হাসান বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসা নাহিদ ইসলাম যিনি বৃহস্পতিবার (৮ আগস্ট) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে শপথ নেন।

‘এত অল্প বয়সে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। যে প্রশাসন চালাতে হবে সেটি সবাই জানে কেমন এমন একটি প্রশাসন চালাতে বয়স কোনো বাধা হয়ে উঠবে কিনা’- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের যে একটি অগণতান্ত্রিক ও স্বৈচারচারী ব্যবস্থা ছিল এতগুলো বছর ধরে তা আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলোও মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। ছাত্রদের নেতৃত্বেই এ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছে। ছাত্রদের ওপর আস্থা রেখে জনগণ রাস্তায় নেমে এসেছে। ছাত্ররা যখন সরকারে এসেছে এবং রাষ্ট্রের সংস্কারের জন্য কথা বলছে আমরা মনে করি জনগণও সেই জায়গা থেকে আমাদের ওপর আস্থা রাখবেন।’

এ ছাড়া আমরা অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিদের মনোনীত করেছি আমাদের উপদেষ্টা প্যানেলে। একইসঙ্গে আমরা মনে করেছি পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ এবং তদারকির জন্য এবং ছাত্রদের ভয়েস থাকা প্রয়োজন তাই উপদেষ্টা প্যানেলে ছাত্রদের প্রতিনিধি রয়েছি। পাশাপাশি আমাদের ছাত্র প্রতিনিধিরা অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে সহকারী হিসেবে সামনের দিনে থাকবেন।

সামনে নানারকম চ্যালেঞ্জ আসবে আবার ছাত্র সমন্বয় পরিষদে কোনো বিভেদ এলে সেটি মোকাবিলার বিষয়ে তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি গণবিক্ষোভে নেতৃত্ব দিয়েছি। এখন আমাদের সময় বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা। আমরা মনে করি, ছাত্ররা ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশে যখন সিস্টেম ভেঙে পড়েছে সেটিকে গড়ে তোলা সম্ভব যদি প্রশাসনের সঙ্গে ছাত্র-জনতা একসঙ্গে কাজ করে। তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারব।’

মন্ত্রণালয়গুলোতে ছাত্রদের সম্পৃক্ততা থাকা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে। তাছাড়া আগেও সিদ্ধান্ত ছিল সহকারী উপদেষ্টা বা এমন কোনো পদায়ন করে মন্ত্রণালয়ে ছাত্রদের তদারকি ও বক্তব্য রাখার সুযোগ যেন থাকে সেই ব্যবস্থাটা থাকবে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট