বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Title :
বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার?

লোডশেডিংয়ের কমবে কবে, জানালেন বিদ্যুৎ উপদেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৪ বার পড়া হয়েছে

লোডশেডিংয়ের কমবে কবে, জানালেন বিদ্যুৎ উপদেষ্টা

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ সেপ্টেম্বর ১১, ২০২৪

লোডশেডিংয়ের কমবে কবে, জানালেন বিদ্যুৎ উপদেষ্টা

আগামী তিন সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার সচিবালয়ে ফোরাম ফর এনার্জি রিপোটার্স বাংলাদেশের চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা জানান।

গত কিছু দিনে লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে। রাজধানী ঢাকাসহ সারাদেশে মানুষ এ নিয়ে বেশ ভোগান্তিতে পড়েছে। গরম আর লোডশেডিং— দুই মিলিয়ে অস্থির হয়ে উঠেছে জনজীবন। তুলনামূলক শহরে কিছুটা কম হলেও গ্রামাঞ্চলে ব্যাপক লোডশেডিং হচ্ছে। কখনও কখনও ১২ ঘণ্টার বেশি সময় মিলছে না বিদ্যুৎ। কর্তৃপক্ষ বলছে, চাহিদা বৃদ্ধি আর উৎপাদন কমে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে।

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘বড়পুকুরিয়ায় কারিগরি সমস্যা হয়েছে, যা দ্রুত মেরামত করা হচ্ছে। রামপাল পুনরায় চালু হয়েছে, আদানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ও দ্রুত গ্যাস আমদানির ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে আগামী তিন সপ্তাহের মধ্যে বিদ্যুতের বর্তমান অবস্থার উন্নতি হবে।’

দেশে দৈনিক গড়ে সাড়ে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এর বিপরীতে উৎপাদন সক্ষমতা ২৭ হাজার মেগাওয়াট। একই সক্ষমতা থাকার পরও ২০২২ ও ২০২৩ সালে তাপপ্রবাহের সময়ে তীব্র লোডশেডিং হয়েছিল

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট