1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অধিদফতর - আদালত বার্তা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা? বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ আবেগ নয়, আইনের পথে: মামলা করার আগে পরামর্শ নেওয়ার গুরুত্ব বাড়ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন’ উদ্বোধন: সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত বিয়ে করে অপরাধ করেননি নাসির-তামিমা: খালাসের রায়, আপিলের ঘোষণা বাদীপক্ষের।

বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অধিদফতর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অধিদফতর
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৫ই সেপ্টেম্বর ২০২৪

বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অধিদফতর
অবিরাম বৃষ্টিতে নাজেহাল দেশ। তবে বৃষ্টি নিয়ে সুখবর জানালো আবহাওয়া অধিদফতররর। আগামীকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) থেকে দেশজুড়ে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তবে আজ সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকবে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান এসব তথ্য জানান।
তিনি আরও জানান, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে যশোর ও খুলনা অঞ্চলে অবস্থান করছে গতকাল শনিবার থেকেই। এটি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের দিকে চলে যাচ্ছে। তাই বৃষ্টির পরিমাণও কমে আসছে।
রবিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৪৩ মিলিমিটার। সবচেয়ে বেশি হয়েছে পটুয়াখালীতে ২২৩ মিলিমিটার। সমুদ্র বন্দরগুলোকে এখনও ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত আর নদী বন্দর গুলোকে ২ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট