বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

রোববার থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ২নং বেঞ্চের বিচারকাজ চলবে ৩নং কোর্টের এজলাস কক্ষ।

  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩৭৪ বার পড়া হয়েছে

রোববার থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ২নং বেঞ্চের বিচারকাজ চলবে ৩নং কোর্টের এজলাস কক্ষ।
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৬ অক্টোবর, ২০২৪
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম বর্তমানে দু’টি বেঞ্চে পরিচালিত হচ্ছে। এর মধ্যে ২নং কোর্টের এজলাস কক্ষে আপিল বিভাগের বিচার কার্যক্রম পরিচালিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে।

আগামীকাল রোববার (২৭ অক্টোবর) থেকে ২নং কোর্টের বিচারিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩ নং কোর্টের এজলাস কক্ষে পরিচালিত হবে।

সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা: হাসানুজ্জামান সইকৃত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তির ভাষ্য মতে, আগামীকাল রোববার (২৭ অক্টোবর) থেকে ২নং কোর্টের বিচারিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩ নং কোর্টের এজলাস কক্ষে পরিচালিত হবে।

দীর্ঘ দেড় মাসের অবকাশকালীন ছুটি শেষে গত ২০ অক্টোবর সুপ্রিম কোর্ট খুলেছে। অবকাশকালীন ছুটি শেষে নিয়মিত বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য ৫৪টি বেঞ্চ পুনর্গঠন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

ওই দিন থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে এবং হাইকোর্ট বিভাগের ৫৪টি বেঞ্চে বিচারকাজ শুরু হয়েছে। আপিল বিভাগের দুটি বেঞ্চের মধ্যে চারজন বিচারপতির সমন্বয়ে গঠিত ১ নং কোর্টের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি এবং দুজন বিচারপতির সমন্বয়ে গঠিত দ্বিতীয় বেঞ্চের বিচারিক কার্যক্রম শুরু হয়েছিল ২নং কোর্টের এজলাস কক্ষে। তবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে তা পরিবর্তন করা হল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট