বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Title :
কারাগারে বাড়ছে বন্দি মৃত্যু: চিকিৎসক-অ্যাম্বুলেন্স সংকটে সময়মতো মিলছে না জরুরি চিকিৎসা আদালত ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণে জোর, দ্রুত অবকাঠামো উন্নয়নের নির্দেশনা উচ্চ আদালতের আদেশ অমান্য করে আবারও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখালো আদালত মামলার ডকেট সংরক্ষণে নতুন নীতিমালা: কোর্ট পুলিশের হাতে যাচ্ছে দায়িত্ব বিচার বিভাগ, আইনশৃঙ্খলা ও রাষ্ট্রীয় জবাবদিহি ও বর্তমান প্রেক্ষাপটে করদাতাদের সতর্ক করে এনবিআরের চার নির্দেশনা  সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন গণঅভ্যুত্থান: আসামি পুলিশ ও বিজিবি সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে রিট আবেদন পরীক্ষা নাকি অগ্নিপরীক্ষা—এইচএসসি প্রশ্নপত্রে বিতর্ক বরিশালে সংক্ষিপ্ত বিচারে বাড়ছে জনআস্থা: মাত্র ১ মাসে ১৬৭ মামলায় ৪৫৭ অপরাধীর কারাদণ্ড।

ভিসা ছাড়াই চীন যেতে পারবে ৯ দেশের নাগরিক

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৫৯৩ বার পড়া হয়েছে

ভিসা ছাড়াই চীন যেতে পারবে ৯ দেশের নাগরিক
নিউজ ডেস্ক আদালত বার্তাঃনভেম্বর ২, ২০২৪
নয়টি দেশের নাগরিকদের ভিসা ছাড়াই চীনে যাওয়ার অনুমতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

ভিসা ছাড়াই চীনে ভ্রমণে যাওয়ার এই সুবিধা আগামী ৪ নভেম্বর থেকে পাবেন ৯টি দেশের নাগরিকরা। আর এই বিশেষ সুবিধা পাওয়া দেশগুলো হলো-দক্ষিণ কোরিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, স্লোভাকিয়া, ডেনমার্ক, আইসল্যান্ড, অ্যান্ডোরা, মোনাকো ও লিচেনস্টাইন।

বিশেষ এই সুবিধায় চীনে যাওয়া এই ৯টি দেশের নাগরিকরা ১৫দিন দেশটিতে অবস্থান করতে পারবেন। যেখানে তারা ব্যবসা, পর্যটন ও পারিবারিক কাজ সারতে পারবেন।

চীনের এই ভিসা নীতিটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ সাল পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানা গেছে।

চীন ক্রমাগত বহির্বিশ্বের রাজনীতিতে নিজের অংশগ্রহণ বাড়াচ্ছে। সেই সঙ্গে অর্থনৈতিক সম্প্রসারণ বাড়িয়েছে। সারা দুনিয়া ব্যবসা করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে অর্থনৈতিক সুপার পাওয়ার হওয়ার বাসনা তাদের

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews