1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
অনুষ্ঠিত হলো ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির পিঠা উৎসব ২০২২ - আদালত বার্তা
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের সিদ্ধান্ত, পাবেন যারা কিভাবে  আপনি কাঙ্ক্ষিত Bar-At-Law Degree.অর্জন করতে পারবেন? 

অনুষ্ঠিত হলো ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির পিঠা উৎসব ২০২২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৪১৪ বার পড়া হয়েছে

অনুষ্ঠিত হলো ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির পিঠা উৎসব ২০২২।

নিজস্ব সংবাদদাতা, আদালত বার্তাঃ২৫ ডিসেম্বর ২০২২।

অন্যান্য বছরের ধারাবাহিকতায় এবারো দেশের সবচেয়ে বড় পিঠা উৎসবের আয়োজন করেছে ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতি।
রোববার কেরানীগঞ্জের ছায়ানীড়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।

বিকাল ৩টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কেরানীগঞ্জের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু।

অনুষ্ঠানে আমন্ত্রিত ১৫ হাজার অতিথির জন্য নানা পদের ৫০ হাজার পিঠা পরিবেশন করা হয়। দিনব্যাপী ব্যতিক্রমী এ উৎসব প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে ছিল নাচ, গান, আবৃত্তি ও পথনাটকসহ নানা আয়োজন।

এবারের পিঠা উৎসবে আয়োজনে ছিল বিভিন্ন ধরনের স্টলে সাজানো হয়েছিল নানান রকমের পিঠা-পুলি দিয়ে। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল সুইচ রোল পুলি, চন্দন কাঠ, সুজির মালাই চাপ, ম্যারা পিঠা, নারকেল পুলি পিঠা, দুধ চিতই, ভাপা পিঠা, ফুলঝুরি পিঠা, সেমাই পিঠা, সাগু রিং, কেক, গোলাপ পিঠা, ডালের পিঠা, পুডিং, দুধ মালাই রিং, দুধ সন্দেশ, নারকেল চমচম, তেলের পিঠা, নারকেল পাকন, নুডুলস পিঠা, চুষি পিঠা, সাজের পিঠা পাঠিসাপটাসহ ভিন্ন স্বাদের বৈচিত্র্যময় পিঠা। উৎসবে প্রায় অর্ধলক্ষাধিক পিঠার সমাহার দেখা যায়।

ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাহিদ বলেন, পিঠা উৎসব হলো বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আমরা ২০১৮ সাল থেকে প্রতিবছর শীতকালীন পিঠা উৎসব নামে আয়োজন করে আসছি। আমাদের পিঠা উৎসবটি শুধু দেশ নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পিঠা উৎসব বলে আমি মনে করি।

তিনি বলেন, এবার আমাদের কেরানীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের ছয়টি ভেন্যুতে ছয় পর্বে পিঠা উৎসব আয়োজন থাকছে। প্রথম পর্বের মাধ্যমে আমাদের শীতকালীন পিঠা উৎসবের যাত্রা শুরু হলো। এই পিঠা উৎসব আমাদের কেরানীগঞ্জসহ আশপাশের উপজেলার সাধারণ মানুষসহ সবার কাছে আলাদা বিশেষত্ব সৃষ্টি করেছে।
পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল ৩ টা থেকে শুরু হয়ে একটানা রাত ৯ টা পর্যন্ত অনুষ্ঠান চলে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন,সমিতির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার হাবিবুর রহমান সহ
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতমনা ও বিনোদনপ্রেমীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট