মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Title :
এনএসআই প্রধানের হঠাৎ দিল্লি সফর: প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায়, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ও শেখ হাসিনার ভবিষ্যৎ জাতীয় রূপান্তর ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ: নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও সামাজিক সংহতির প্রাসঙ্গিকতা কেরানীগঞ্জে শিক্ষিকা ডালিয়া হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: রিমান্ড ও ১৬৪ ধারায় জবানবন্দির আবেদনসহ ৩ আসামি আদালতে সোপর্দ সনদ সমর্পণ না করে অন্য পেশা ও বাণিজ্যে যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট ২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা অবকাশ শেষে সুপ্রিম কোর্টে শুরু বিচারিক কার্যক্রম চায়ের আমন্ত্রণে সাংবিধানিক পদ থেকে পদত্যাগ: সাংবিধানিক রক্ষাকবচ কি কেবলই কাগুজে সুরক্ষা? পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: ‘জুলাই সনদ’ ও বিচার বিভাগের স্বাধীনতায় জোর ধর্মীয় পরিচয় নয়, অপরাধের বিচারই হোক—ন্যায়বিচার ও জবাবদিহির প্রশ্ন 

অভিযানের সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫৪ বার পড়া হয়েছে

অভিযানের সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ সেপ্টেম্বর ২৪, ২০২৪
কক্সবাজারে যৌথ অভিযানের সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন (৮২ লং কোর্স, পাবনা ক্যাডেট কলেজ) নিহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবগত রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আনুমানিক রাত আড়াইটার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় সন্ত্রাসীদের আক্রমণে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার গুরুতর আহত হন। তাকে দ্রুত ফাসিয়াখালি আর্মি ক্যাম্প মেডিকেলে এবং পরবর্তীতে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।

এরপর রাত সাড়ে ৪টার দিকে রামু সিএমএইচে নিয়ে যাওয়া হয়। সিএমএইচে আনার পর কর্তব্যরত চিকিৎসক, তাকে মৃত ঘোষণা করেন।

অভিযানের সময় অন্য যারা যৌথ বাহিনীর সদস্য ছিলেন তারা জানান, এ ঘটনায় দুজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশ সুপারের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

জানা যায়, একটি বাড়িতে সন্ত্রাসীরা অবস্থান করছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় সেনাবাহিনী। অভিযানের সময় সেনাবাহিনী ঘরটি ঘেরাও করে ফেলে। পরে সন্ত্রাসীদের আত্মসমর্পণ করতে বলে সেনাবাহিনী। তখন সামনে এগিয়ে যান লেফটেন্যান্ট তানজিম।

এ সময় সন্ত্রাসীরা তানজিমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় ফাসিয়াখালি আর্মি ক্যাম্পে এবং পরবর্তীতে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়।

প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তানজিমকে রামু সিএমএইচে নিয়ে যাওয়া হয় সিএমএইচে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চকরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনাস্থলে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে স্থানীয়রা জানান, এ ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট