মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Title :
সাংবাদিকতার পেশায় আইনি জ্ঞান ও পেশাগত দায়বদ্ধতা: সত্য অনুসন্ধানের অপরিহার্য ভিত্তি এমপি নজরুল ইসলামের আপত্তিকর ভিডিও নিয়ে, অবশেষে যে সিদ্ধান্ত নিলো জামায়াত আইনজীবীদের দায়বদ্ধতা নিয়ে প্রধান বিচারপতির কঠোর উদ্বেগ বিচারকের সই-সিল জাল : আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান আয়কর নিরীক্ষায় পড়লে কী করবেন? ১০ প্রশ্নের উত্তর সংস্কৃতি কি নিরপেক্ষ থাকতে পারে—নাকি অনিবার্যভাবে মতাদর্শের বাহন? রাজনীতিঅবৈধ আদেশে হয়েছিল গণভোট, সাংবিধানিক ছিল না : স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদদের বক্তব্যের ভাষা ও রাজনীতির সংস্কৃতি কোথায় দাঁড়িয়ে আমরা?

আইনজীবীদের দায়বদ্ধতা নিয়ে প্রধান বিচারপতির কঠোর উদ্বেগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আইনজীবীদের দায়বদ্ধতা নিয়ে প্রধান বিচারপতির কঠোর উদ্বেগ
নিউজ ডেস্ক, আদালত বার্তাঃ ২১ জুলাই ২০২৬
সদ্য প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের কর্মজীবন স্মরণে আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে দেশের আইনজীবীদের পেশাগত দায়বদ্ধতা ও নিষ্ঠা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
সোমবার (২০ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে অনেক আইনজীবীর মধ্যে পেশার প্রতি প্রয়োজনীয় ডেডিকেশন ও কমিটমেন্টের অভাব লক্ষ্য করা যাচ্ছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন,
“একজন আইনজীবী যে মামলা গ্রহণ করেন, তার প্রতি পূর্ণ দায়বদ্ধতা থাকা আবশ্যক। বিচারপ্রার্থীরা আল্লাহর পর সবচেয়ে বেশি ভরসা করেন তাদের আইনজীবীর ওপর। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়া আদালতে হাজির হচ্ছেন আইনজীবীরা, যা অত্যন্ত উদ্বেগজনক।”
প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশে আরও বলেন, তারা যেন সীমিত সংখ্যক মামলা গ্রহণ করেন এবং প্রতিটি মামলার প্রতি যথাযথ সময়, মনোযোগ ও প্রস্তুতি নিশ্চিত করেন। তিনি বলেন,
“মক্কেল আপনাকে পেশাগতভাবে নিয়োগ দিয়েছেন। তার প্রতি সুবিচার করা আপনার লিগ্যাল, এথিক্যাল ও মোরাল দায়িত্ব।”
তিনি আরও যোগ করেন, বিচারকরা বিচার প্রদান করেন বটে, তবে একটি মামলাকে সঠিকভাবে আদালতে উপস্থাপন করার মূল দায়িত্ব আইনজীবীর ওপরই বর্তায়।
অনুষ্ঠানে মুহাম্মদ জমির উদ্দিন সরকারের কর্মজীবন স্মরণ করে প্রধান বিচারপতি তাকে একজন ভদ্র, স্বল্পভাষী ও সুসজ্জিত ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন,
“তিনি যে মামলাই গ্রহণ করতেন, অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে তা পরিচালনা করতেন এবং মামলার মেরিট সম্পর্কে আদালতকে সন্তুষ্ট করতে সর্বোচ্চ চেষ্টা করতেন। দুঃখের সঙ্গে বলতে হয়, এই গুণাবলীর অভাব আজ স্পষ্ট।”
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, বিএনপির আইন সম্পাদক বদরুদ্দোজা বাদল, সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী এবং প্রয়াত জমির উদ্দিন সরকারের কন্যা নিলুফার আখতার জমির।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে এবং সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতির এই বক্তব্য দেশের আইনজীবী সমাজের পেশাগত মানোন্নয়ন ও নৈতিক দায়িত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের প্রস্তুতি, সততা ও দায়বদ্ধতা আরও জোরদার করা জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews