শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Title :
ডিজিটালাইজেশন ও আইনজীবী কল্যাণে ঢাকা ট্যাক্সেস বার: ওকালতনামায় কিউআর কোড সংযোজন, চিকিৎসা সুবিধা ও স্থায়ী ঠিকানার স্বপ্নপূরণ পুলিশের ধাওয়ায় তুরাগে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ? দীপের বক্তব্যে নতুন তথ্য, পুরোপুরি আশ্বস্ত নয় পিবিআই একসঙ্গে দুই পেশা: সরাইল থানার ওসির বিরুদ্ধে আইনজীবী সমিতির শোকজ মানবতাবিরোধী অপরাধ: সালমান-জিয়াউলদের বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন বার কাউন্সিলে নাকচ শিক্ষক নিয়োগ মামলায় জালিয়াতি: আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াকে ঢাকা ছাড়তে নিষেধ আপিল বিভাগের বেলা ১১টায় এসে ২টায় চলে যাওয়া চলবে না’: বিচারকদের প্রতি আইনমন্ত্রীর কড়া বার্তা কুষ্টিয়ায় ৬ হত্যা: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড আইনজীবীর ভুলে মক্কেলকে ভোগান্তিতে ফেলা উচিত নয়: হাইকোর্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: ৫ আগস্টের আলোচিত ভিডিও, নিখোঁজের পর তুরাগে মৃত্যু—রহস্য ঘনীভূত আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন: আইনি অধিকার ও আন্তর্জাতিক সনদ লঙ্ঘনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার্থে ‘শীর্ষ সন্ত্রাসী কাউকেই ছাড় দেওয়া হবে না’

  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৬৬ বার পড়া হয়েছে

আইনশৃঙ্খলা রক্ষার্থে
‘শীর্ষ সন্ত্রাসী কাউকেই ছাড় দেওয়া হবে না’
নিউজ ডেস্ক আদালত বার্তা :মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,
শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল হোক আর ইমন হোক, যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনা ঘটছে। শীর্ষ সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পেয়ে আবারো পুরোনো রূপে ফিরছে। জোড়া খুনসহ কুপিয়ে হত্যার ঘটনাও ঘটছে। গতকালও মিরপুরে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে জানতে চাইলে ডিবি প্রধান মল্লিক বলেন, আমাদের মনিটরিং অব্যাহত আছে। শীর্ষ সন্ত্রাসীসহ অন্য সন্ত্রাসীদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। গোয়েন্দা পুলিশ কাজ করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, আমরা খতিয়ে দেখব। প্রতিনিয়ত আমরা কাজ করছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনশৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে, জনগণ যাতে স্বস্তিতে ও শান্তিতে থাকতে পারে সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি।

৫ আগস্টের পর যেসব সন্ত্রাসী জেল থেকে জামিনে বের হয়েছেন তাদের মধ্যে অন্যতম শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও ইমন। পিচ্চি হেলালের বিরুদ্ধে ৫ আগস্টের পর ডাবল মার্ডারের মামলা হয়েছে। এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমনের বিরুদ্ধে মামলা হয়েছে। অথচ তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা কোথায়– জানতে চাইলে তিনি বলেন, কোনো সন্ত্রাসীকে আমরা ছাড় দেব না। সে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল হোক আর ইমন হোক, যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে।

রাতে আগে টহল জোরদার ছিল, এখন সেটা কমে গেছে। পুলিশ কি এখনো হারানো মনোবল ফিরে পায়নি– জানতে চাইলে রেজাউল করিম মল্লিক বলেন, আমি তা মনে করি না। পুলিশ মনোবল ফিরে পেয়েছে। বর্তমান কমিশনারের নির্দেশে অক্ষরে অক্ষরে দায়িত্ব পালন করা হচ্ছে।

৫ আগস্টের পর কারা কারা কি কি অপরাধে জড়িত। অপরাধের ধরন অনুযায়ী অপরাধীদের তালিকা করা হচ্ছে কি না? কারণ ঘোষণা দিয়ে দখলদারি চলছে। জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আমরা তালিকা করেছি, সে অনুযায়ী কাজ করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট