বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

আগামী ৭ জুলাই থেকে থেকে অধস্তন আদালতেও কালো কোট-গাউনে ফিরেছেন বিচারক-আইনজীবীরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৪১৩ বার পড়া হয়েছে

আগামী ৭ জুলাই থেকে থেকে অধস্তন আদালতেও কালো কোট-গাউনে ফিরেছেন বিচারক-আইনজীবীরা

অধস্তন আদালতেও ফিরছে কালো কোট-গাউন
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ
২ জুলাই, ২০২৪
তাপমাত্রা কমে আসার প্রেক্ষাপটে অধস্তন আদালতে শুনানির সময় আইনজীবী-বিচারকদের নিয়মিত পোশাক কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে আগামী ৭ জুলাই থেকে আদালতে শুনানির সময় আইনজীবী-বিচারকদের নিয়মিত পোশাক কালো কোট ও গাউন পরিধান করতে হবে।

অতিরিক্ত তাপপ্রবাহের কারণে গত ২৬ মে এ দুটি পোশাক পরিধানের ওপর বাধ্যবাধকতা তুলে নিয়ে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। ওই বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে প্রধান বিচারপতির আদেশক্রমে আজ মঙ্গলবার (২ জুলাই) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্ট প্রশাসনের নতুন করে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত ও ট্রাইব্যুনালের বিচারকরা এবং আইনজীবীদের মামলা শুনানিকালে পরিধেয় পোশাক সংক্রান্ত গত ২৬ মে’র দেয়া বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হলো। আগামী ৭ জুলাই থেকে থেকে এ বিজ্ঞপ্তি কার্যকর হয়।

এর আগে তাপপ্রবাহের কারণে দেশের অধস্তন আদালতে শুনানির সময় আইনজীবী-বিচারকদের কালো কোট ও গাউন পরিধানের যে বাধ্যবাধকতা ছিল, তা তুলে দেয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

তখন প্রধান বিচারপতির নেয়া ওই সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে জারি করেছিল সুপ্রিম কোর্ট প্রশাসন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনাক্রমে এ বিষয়ে সিদ্ধান্ত নেন।

সিদ্ধান্ত অনুসারে, ‘দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত ও ট্রাইব্যুনালের বিচারকরা এবং আইনজীবীরা ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার আবশ্যকতা নেই। এ নির্দেশনা পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত বলবৎ থাকবে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট