শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Title :
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জে দেওয়ানি ডিক্রি বহাল থাকলে রাজস্ব কর্মকর্তা তা উপেক্ষা করে জমির রেকর্ড বাতিল বা দখল নিতে পারেন না প্রত্যক্ষ সাক্ষী ছাড়াই পারিপার্শ্বিক সাক্ষ্যে অপরাধ প্রমাণ সম্ভব: হাইকোর্ট ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ফের ককটেল বিস্ফোরণ: আহত ১ আইনজীবী, আটক ১ দেশভাগের আগে ঢাকার জনমিতি: জেলায় মুসলিম, শহরে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা দ্বৈত পেশায় নিয়োজিত আইনজীবীদের বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ ও তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অবস্থান বদলালো ভারত; ‘নিজ ইচ্ছায় ভ্রমণ আলাদা বিষয়’ সাত খুন মামলার আপিল শুনানি শুরু: হাইকোর্টের দেওয়া ২৬ আসামির দণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণায় ব্যর্থতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট; শেখ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত করতে হলে রায়-আদেশ ভঙ্গের সন্দেহাতীত প্রমাণ দিতে হবে: হাইকোর্ট

আদালতের আদেশ অমান্যের দায়ে চেয়ারম্যানের দণ্ড!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৫৫৯ বার পড়া হয়েছে

আদালতের আদেশ অমান্যের দায়ে চেয়ারম্যানের দণ্ড!

ডেস্ক নিউজ আদালত বার্তা : ১ জুন, ২০২৩
সিরাজগঞ্জের কাজিপুর পারিবারিক আদালতে এক মামলায় ভুয়া জন্ম সনদ দাখিলের সূত্র ধরে বগুড়ার ধুনট উপজেলার ১০ নং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আনোয়ারুল ইসলামকে তলব করেন আদালত। কিন্তু বারবার সময় দেয়া সত্ত্বেও তিনি আদালতে হাজির হননি।
এর প্রেক্ষিতে আদালতে উপস্থিত হয়ে উক্ত ভুয়া সনদ বিষয়ে ব্যাখ্যা না দেওয়ায় তার বিরুদ্ধে কেন আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে আদালত আরেক দফা কারণ দর্শানোর নির্দেশ দেন।
স্বশরীরে হাজির হয়ে কারণ না দর্শানোর জন্য আদালতের আদেশ অমান্যের দায়ে চেয়ারম্যান মো: আনোয়ারুল ইসলামকে ১০ টাকার অর্থদণ্ড এবং অনাদায়ে ১ দিনের কারাদণ্ড দেন সংশ্লিষ্ট আদালতের জজ ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো: লোকমান হাকিম।
বেঞ্চ সহকারী সাব্বির হোসেনের সাথে কথা বলে জানা গেছে, অভিযুক্ত চেয়ারম্যান সমন পাওয়ার পরও আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ভুয়া সনদ দেয়ার অভিযোগে ফৌজদারি মামলা দায়েরসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বাদীপক্ষের আইনজীবী আবেদন করেন।
পরে আদালত ফৌজদারি মামলা দায়েরের আবেদন নাকচ করেন এবং অভিযুক্ত চেয়ারম্যানকে সংশ্লিষ্ট পারিবারিক আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দণ্ড দিয়েছেন। এছাড়া আদেশের কপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকসহ অন্যান্য স্থানীয় কতৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানান বেঞ্চ সহকারী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট