মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Title :
গ্রেপ্তারের আগে পরোয়ানার সত্যতা যাচাই করুন: আইনশৃঙ্খলা বাহিনীকে হাইকোর্টের ঐতিহাসিক নির্দেশ শিক্ষানবিশ আইনজীবী গ্রহণে সর্বোচ্চ ৮ জন ৬ মাসের পিউপিলেজ যথাযথভাবে সম্পন্নে বার কাউন্সিলের কঠোর নির্দেশনা ড. এস জয়শঙ্কর ও কিয়োকো: টোকিওর বসন্তে বোনা এক অনন্য ভালোবাসার গল্প ব্যাংক কর্মকর্তাকে হেনস্তা: ‘মোবাইল সাংবাদিকতা’ নিয়ন্ত্রণে আইনি নোটিশ ১০ বছরের মধ্যে এআই ‘সবাইকে মেরে ফেলবে’, প্রযুক্তিবিদের সতর্কবার্তায় তোলপাড় আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল ডাকা অবৈধ: হাইকোর্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করা রিট হাইকোর্টে খারিজ দিল্লিতে ব্রিকস সম্মেলন: অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ ও বাণিজ্য অবরোধ বন্ধের কড়া বার্তা শি জিনপিংয়ের জোরপূর্বক পদত্যাগ বৈধ নয়: হাইকোর্ট মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে হারালে দল মেনে নেবে না: আইনমন্ত্রী

আন্দোলনকারীরা যাত্রাবাড়ী থানায় হামলা চালান।

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৪৪৮ বার পড়া হয়েছে

আন্দোলনকারীরা যাত্রাবাড়ী থানায় হামলা চালান।

নিউজ আদালত বার্তাঃ১৮ জুলাই ২০২৪

ঢাকার যাত্রাবাড়ীতে কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। বুধবার (১৭ জুলাই) রাতে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা যাত্রাবাড়ী থানায় হামলা চালান। আগুন দেয়া হয় বেশ কয়েকটি গাড়িতে।
সংঘর্ষ চলাকালে মুহুর্মুহু ককটেল এবং টিয়ারশেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব এবং এপিবিএন- এই তিন বাহিনী একত্রে অভিযানে যাচ্ছে বলে জানা গেছে।

আন্দোলনকারীরা এর আগে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেন। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সময় সংবাদকে এ তথ্য জানায়।

জানা যায়, কোটা সংস্কারের দাবিতে যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে টোল প্লাজা বন্ধ থাকায় হানিফ ফ্লাইওভার দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট