শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Title :
১৫ দিনে একবার দেখা: অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের চরম দুর্ভোগ হাইকোর্টের জামিনের পরও বন্দি মুক্তি না পাওয়ার অভিযোগ: চট্টগ্রাম জেল সুপারকে আদালতের শোকজ জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে: আইনমন্ত্রী শুনানিতে অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ‘ডোপ টেস্টের’ নির্দেশ আদালতের সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন করে বিচারকের ফেসবুক পোস্ট: সমালোচনা ও বিতর্ক আসামির কাঠগড়ায় আইনজীবী আবুল বাশার: নিজের মামলায় নিজেই লড়লেন, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠালেন ম্যাজিস্ট্রেট। আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক, সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউকে চিঠি আসামিদের অনুপস্থিতিতে বিচার ও তড়িঘড়ি রায়: ট্রাইব্যুনালের আদেশে সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা: ‘আমলারা সবাই চোর’—এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন? আদালত অবমাননা’: সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে তলব

আপীল বিভাগে নিয়োগ পেলেন হাইকোর্ট বিভাগের তিন জন মাননীয় বিচারপতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৭৭১ বার পড়া হয়েছে

আপীল বিভাগে নিয়োগ পেলেন হাইকোর্ট বিভাগের তিন জন মাননীয় বিচারপতি

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তাঃ৮ ডিসেম্বর ২০২২।

অভিনন্দন আপীল বিভাগে নিয়োগ পাওয়া হাইকোর্ট বিভাগের তিন জন মাননীয় বিচারপতি মহোদয়গণকে।
#সুপ্রিম_কোর্টের_আপিল_বিভাগে সদ্য নিয়োগ পাওয়া তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আপিল বিভাগের নতুন বিচারপতিরা হলেন—
#বিচারপতি_মো_আশফাকুল_ইসলাম,
#বিচারপতি_মো_জাফর_সিদ্দিকী ও
#বিচারপতি_জাহাঈীর_হোসেন_সেলিম।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে সুপ্রিম কোর্টে এ শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী।
শপথ অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিচারপতিবৃন্দ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক মো. আব্দুন নুর দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রপতির নির্দেশক্রমে বিচারপতিদের আপিল বিভাগে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের কর্মরত তিনজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে আপিল বিভাগে বিচারক নিয়োগ করেছেন। সদ্য নিয়োগ পাওয়া বিচারপতিদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
প্রসঙ্গত, নতুন তিন বিচারপতি নিয়োগের পর প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বর্তমানে ৯ জন বিচারপতি রয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট