বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

‘আমি ঢাকায় আছি, দেশ ছেড়ে যাইনি’ –সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩০ বার পড়া হয়েছে

‘আমি ঢাকায় আছি, দেশ ছেড়ে যাইনি’ –সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দেশ ছেড়েছেন বলে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কয়েকটি টিভি চ্যানেলে খবর প্রকাশ করে। তবে ওবায়দুল হাসান একটি গণমাধ্যমকে বলেন, ‘পাসপোর্ট বাতিল হয়েছে, দেশ ছাড়ার প্রশ্নই আসে না।’

প্রকাশিত খবরে দাবি করা হয়, সাবেক প্রধান বিচারপতি মঙ্গলবার দেশ ছেড়েছেন। একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, তিনি যুক্তরাষ্ট্রে গেছেন।

এমন খবর প্রকাশের পরই জনমনে প্রশ্ন জাগে, পাসপোর্ট বাতিল হওয়ার পর কিভাবে দেশ ছাড়লেন সাবেক বিচারপতি।

মঙ্গলবার সন্ধ্যায় একটি গণমাধ্যমে দেশ ছাড়ার বিষয়টি মিথ্যা বলে জানান সদ্য সাবেক বিচারপতি ওবায়দুল হাসান।

তিনি বলেন, ‘আমি ঢাকায় আছি। আমি দেশ ছেড়ে যাইনি। আমার লাল পাসপোর্ট সরকার বাতিল করেছে। তাই আমার দেশ ছাড়ার প্রশ্নই আসে না। এটা সম্পূর্ণ মিথ্যা।’

উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিচারপতি ওবায়দুল হাসান।

গত ১০ আগস্ট ছাত্র-জনতার দাবির মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট