1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে এবারকার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।  - আদালত বার্তা
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
রক্তাক্ত মানুষ, নির্লিপ্ত সমাজ: কমলাপুরের ঘটনা মানবতার সংকটের আরেক নির্মম উদাহরণ ঢাকার ইতিহাসে নতুন দিগন্ত: নাজিমুদ্দিন রোডের খননে মিলল ৬০০ বছরের প্রাচীন দুর্গ, ইঙ্গিত আড়াই হাজার বছরের পুরোনো জনপদের রাজধানীর যানজট নিরসনে বড় উদ্যোগ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর ৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা? বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন

ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে এবারকার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৪২৮ বার পড়া হয়েছে

ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে এবারকার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ডেস্ক নিউজ আদালত বার্তা :১৭ এপ্রিল ২০২৩।

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত নির্বিঘ্ন করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, এবার জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতিসহ ভিভিআইপিরা অংশ নেবেন বলে আমরা আশা করছি। এছাড়াও ঢাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে থাকেন। তাই এই আয়োজন নির্বিঘ্ন করার আমাদের লক্ষ্য।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে নগর ভবনের বুড়িগঙ্গা হলে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএসসিসি মেয়র। সমন্বয় সভায় ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে এবারকার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমন্বয় সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও দফতর থেকে অংশগ্রহণকারী ব্যক্তিরা তাদের মতামত উপস্থাপন করেন। একটি সুশৃঙ্খল, সুন্দর ও সাবলীল ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন তারা।

সমন্বয় সভায় স্পেশাল সিকিউরিট ফোর্সের (এসএসএফ) প্রতিনিধি নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি বিষয় তুলে ধরেন। অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদুর রহমান হাবিব, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জহিরুল ইসলাম, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী মেরীনা নাজনীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার হাসান আরিফুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব সাখাওয়াৎ হোসেন, ডিএমপির রমনার জোনের ডিসি শহিদুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিছুর রহমান সরকার, র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ডিপিডিসি, ঢাকা ওয়াসা, ঢাকা জেলার সিভিল সার্জন, ঢাকা জেলা প্রশাসন, এসবি, বিটিসিএল, গণযোগাযোগ অধিদফতরসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট