বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Title :
প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট

একজন প্রকৃত বন্ধু মানে এমন একজন, যার পাশে দাঁড়ালে মনের ক’ষ্টগুলো হালকা হয়ে যায়

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৫১৫ বার পড়া হয়েছে

একজন প্রকৃত বন্ধু মানে এমন একজন, যার পাশে দাঁড়ালে মনের ক’ষ্টগুলো হালকা হয়ে যায়

বিশেষ প্রতিবেদন,আদালত বার্তাঃ৩০ জুলাই ২০২৫

বন্ধুত্ব হলো মানুষের জীবনের এক অনন্য সৌন্দর্য, এক নিঃস্বার্থ সম্পর্কের নাম। রক্তের সম্পর্ক না হয়েও এই সম্পর্ক হৃদয়ের গভীর টানেই গড়ে ওঠে। একজন প্রকৃত বন্ধু মানে এমন একজন, যার পাশে দাঁড়ালে মনের ক’ষ্টগুলো হালকা হয়ে যায়, জীবনের পথচলাটা হয় সহজ, সুন্দর ও সাহসী।

বন্ধুত্ব শুধু একসাথে সময় কাটানোর নাম নয়, বরং এটি এমন একটি সম্পর্ক যেখানে আছে বিশ্বাস, সহানুভূতি, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা। দুঃখে যে কাঁধ বাড়িয়ে দেয়, বিপদে যে হাত ধরে, আর সফলতায় যে খুশিতে উদ্বেল হয়ে পড়ে—সেই তো আসল বন্ধু।

এই ব্যস্ত, স্বার্থপরতার যুগে যেখানে মানুষ স্বার্থ ছাড়া এক পা এগোয় না, সেখানে একজন নিঃস্বার্থ বন্ধু পাওয়া মানে এক অমূল্য রত্নের সন্ধান পাওয়া। প্রকৃত বন্ধুত্ব কেবল সুখের নয়, বরং দুঃখ, ক’ষ্ট, লড়াই আর জীবনের চড়াই-উতরাইয়ে পরিপূর্ণ সমর্থন।

বয়স, ধর্ম, জাতি কিংবা অবস্থান—বন্ধুত্বের কোনো সীমারেখা নেই। স্কুলের বেঞ্চ থেকে শুরু করে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত বন্ধুত্ব মানুষকে সাহস, আশ্রয় ও আনন্দ দিয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের কৃত্রিম বন্ধুত্বের ভিড়ে আজ যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, তা হলো– একজন সত্যিকারের বন্ধু, যে পাশে থাকবে সময়ের পরতে পরতে।

বন্ধুত্ব এমন এক আশীর্বাদ, যা টাকা দিয়ে কেনা যায় না, অথচ এর মূল্য অপরিসীম। জীবনের ঝড়ঝাপটায় পাশে দাঁড়ানো একজন সত্যিকারের বন্ধুই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। তাই বন্ধুকে কখনো অবহেলা নয়, বরং ভালোবাসা, শ্রদ্ধা আর সময় দিয়ে সম্পর্কটাকে আরও গভীর করে তুলুন। কারণ, জীবনের শেষ সময়ে আমরা যাদের কথা সবচেয়ে বেশি মনে করি—তারা হলো সেই মানুষগুলো, যাদেরকে আমরা বলেছিলাম, “তুমি আমার বন্ধু।”

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট