বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Title :
বাংলাদেশিদের জন্য পুনরায় চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা ঢাকাসহ ৫ কেন্দ্রে মিলবে সেবা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নন-প্র্যাক্টিশনার সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে সদস্যপদ স্থগিতের নির্দেশ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির যুবলীগ নেতার মৃত্যুর ঘটনায় এসপি মাসুদ সহ ৮ জনের বিরুদ্ধে আদালতে এজাহার দাখিল করেছেন মৃত  নুরুল আলমের মা নূর জাহান। হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ। সাতাত্তর বছরে আওয়ামী লীগ: নিষেধাজ্ঞা, সংকট ও পুনর্গঠনের চ্যালেঞ্জ চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে :এম এ মালেক 

এনআইডি তথ্য গোপন: ইসির মামলায় ডা. সাবরিনার বিরুদ্ধে অভিযোগ গ্রহণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৮৫৪ বার পড়া হয়েছে

এনআইডি তথ্য গোপন: ইসির মামলায় ডা. সাবরিনার বিরুদ্ধে অভিযোগ গ্রহণ
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ২২ ডিসেম্বর ২০২২।
তথ্য গোপন করেন দ্বিতীয় জাতীয় পরিচয় পত্র (এনআইডি) করার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসির) দায়ের করা মামলায় ডা. সাবরিনা শারমিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালত মামলার সিডি (কেস ডকেট) ও কাগজ-পত্র যাচাই-বাছাই শেষে এ আদেশ দেন। পাশাপাশি পরবর্তী পদক্ষেপের জন্য মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বাড্ডা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রনপ কুমার ভক্ত বিষয়টি জানিয়েছেন।

২০২০ সালের ৩০ আগস্ট ডা. সাবরিনার বিরুদ্ধে বাড্ডা থানায় প্রতারণার মামলা দায়ের করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া। পরে চলতি বছরের ১ ডিসেম্বর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রিপন উদ্দিন আদালতে অভিযোগ পত্র জমা দেন।

মামলার এজাহারে বলা হয়, বর্তমানে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপার্সন ডা. সাবরিনার দুটি এনআইডি কার্ড সক্রিয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি টের পাওয়ার পর বিস্তারিত জানতে ইসির কাছে তথ্য চেয়েছে। ২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় সাবরিনা দ্বিতীয়বার ভোটার হন। তিনি প্রথমে ভোটার হন সাবরিনা শারমিন হোসেন নামে।

একটিতে জন্ম তারিখ দেওয়া ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অন্যটিতে ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। প্রথমটিতে স্বামীর নাম হিসেবে ব্যবহার করেছেন আর এইচ হক। আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল চৌধুরী। এ মামলায় ২০২০ সালের ২২ নভেম্বর জামিন পান সাবরিনা।

এর আগে গত ১৯ জুলাই ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন জাল করোনা সনদ দেওয়ার মামলায় সাবরিনা ও তার স্বামী আরিফুলসহ ৬ জনকে ১১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এ মামলায় দন্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews