বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Title :
বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার?

এবারের ঈদে টানা ৬ দিনের ছুটি মিলতে পারে

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৩৭৩ বার পড়া হয়েছে

এবারের ঈদে টানা ৬ দিনের ছুটি মিলতে পারে
এডভোকেট মোহাম্মদ এনামুল হক,  আদালত বার্তা : ১৫ মার্চ ২০২৪
সরকারি চাকরিজীবীদের আসন্ন পবিত্র ঈদুল ফিতরে টানা ৬ দিন ছুটি মিলতে পারে। ৬ দিন না হলেও, অন্তত ৫ দিন ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

১২ মার্চ (মঙ্গলবার) সিয়াম সাধনার মাস রমজান শুরু হয়েছে। এক মাস রোজা রাখার পর আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। আর ১১ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করেছে সরকার।
সে হিসেবে ১০-১১-১২ (বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার) ঈদুল ফিতরের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। পরদিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। এরপরের দিন ১৪ এপ্রিল (রোববার) নববর্ষের ছুটি। সে হিসেবে এবারের ঈদে অন্তত ৫ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
তবে, এবার রমজান মাস ২৯ দিন হলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল (বুধবার)। সেক্ষেত্রে ঈদের ছুটি শুরু হতে পারে ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে। সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা টানা ছয়দিন ছুটি ভোগ করতে পারবেন।
গত ১১ মার্চ (সোমবার) বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। পরের দিন ১২ মার্চ থেকে রোজা শুরু হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট