বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Title :
আইন সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইনুর রায়ে কী বার্তা? ফাঁসি হলো না কেন—আইন, রাজনীতি ও বিচারিক যুক্তির বিশ্লেষণ খেলাপি ঋণ ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি: মূল টাকা পরিশোধেই মিলবে দায়মুক্তির সুযোগ বাংলা কিউআর লেনদেনে নতুন নীতিমালা: এমডিআর সর্বনিম্ন ১% নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা কক্সবাজার সমুদ্র সৈকতে নতুন সাময়িক কার্ড ইস্যু বন্ধের নির্দেশ আদালত ‘ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি’—বিচারব্যবস্থা নিয়ে সাদ্দাম হোসেনের তীব্র সমালোচনা রহস্যময় ‘সাদা পতাকা’: নিরাপত্তা শঙ্কা ও অশান্তির ইঙ্গিত মুক্তিযুদ্ধ ও ‘জুলাই যুদ্ধ’ তুলনা নিয়ে বিতর্ক: আক্তার হোসেনের বক্তব্যে নিন্দার ঝড় পাকিস্তানপন্থিদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার অন্যায় বিচার ও ইতিহাসের পুনর্মূল্যায়ন: হাসানুল হক ইনুর বক্তব্যের প্রেক্ষিত বিশ্লেষণ

এসি একটানা কতক্ষণ চালানো যায়?

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৩৭৮ বার পড়া হয়েছে

এসি একটানা কতক্ষণ চালানো যায়?
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১০ অক্টোবর ২০২৪
গরম থেকে নিস্তার পেতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির বিকল্প নেই। তাই অনেকেই বাসা-বাড়িতে এসি লাগান। অন্যান্য ইলেকট্রিক যন্ত্রের মতো এসির বিরতি প্রয়োজন। না হলে অকালে নষ্ট হবে। এমনকি দীর্ঘক্ষণ এসি চালানোর পর আগুন লাগা বিস্ফোরণের ঘটনাও ঘটতে পারে। জানুন এসি একটানা কতক্ষণ চালানো ভালো।

তীব্র গরমে এসির চাহিদা তুঙ্গে। এসি ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম মানতে পারলে ভালো। তাতে আপনার এসি বেশিদিন ভালভাবে কাজ করবে। আর যেমন খুশি এসির ব্যবহার কিন্তু পকেটে টান দিতে পারে।

এসি কেনার পর সব থেকে বড় চিন্তার বিষয় হয় ইলেকট্রিক বিল। দীর্ঘক্ষণ এসি চালালে মাস শেষে মোটা অংকের বিদ্যুৎ বিল আসে। তাই এসি চালাতে হবে চাহিদা অনুযায়ী।

এই গরমে আপনি ঠিক কত ঘণ্টা এসি একটানা চালাতে পারেন?
মনে রাখবেন স্প্লিট ইনভার্টার এসি ২৪ বা ২৫ ডিগ্রি সেলসিয়াসে চালালে আপনি একদিকে যেমন বিদ্যুতের বিলে সাশ্রয় করবেন, তেমনই এই তাপমাত্রা আপনার স্বাস্থ্যের জন্যও ভালো। দরকারে আপনি ফ্যান চালাতে পারেন।

এসি এমন পদ্ধতিতে তৈরি হয় যাতে সেটি ঘন্টার পর ঘন্টা চলতে পারে। তবে বিশেষজ্ঞরা বলেন, স্প্লিট এসি দিনে ৮ ঘণ্টা বন্ধ রাখতে পারলে ভালো। অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে এসিকে ৮ ঘণ্টা বিশ্রাম দেওয়া উচিত।
একটানা ৫-৭ ঘণ্টা এসি চালালে কোনও সমস্যা নেই। তবে সেক্ষেত্রে তাপমাত্রা যেন একটানা খুব কম না হয়। তাতে কম্প্রেসরে চাপ পড়বে বেশি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews