বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

কুমিল্লায় জাল-জালিয়াতির মাধ্যমে আইনজীবীদের স্বাক্ষর ও ছবি ব্যবহার করে দীর্ঘদিন যাবত প্রতারণা করায় ৪ জন প্রতারক গ্রেফতার।

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৫৮৩ বার পড়া হয়েছে

কুমিল্লায় জাল-জালিয়াতির মাধ্যমে আইনজীবীদের স্বাক্ষর ও ছবি ব্যবহার করে দীর্ঘদিন যাবত প্রতারণা করায় ৪ জন প্রতারক গ্রেফতার।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৪ জুলাই ২০২৪।

কুমিল্লায় জাল-জালিয়াতির মাধ্যমে আইনজীবীদের স্বাক্ষর ও ছবি ব্যবহার করে দীর্ঘদিন যাবত প্রতারণা করার অভিযোগে চার প্রতারকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া নেতৃত্বে টাউট দালাল নির্মূল কমিটি অভিযান পরিচালনাকালে গত ৯ জুলাই তাদেরকে হাতেনাতে আটক করে।

আটককৃতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার সাদকপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ অলিউল্লাহ রাফি, কোতোয়ালি থানার বিষ্ণুপুর গ্রামের জয়নাল আবদিনের ছেলে জাহিদুল ইসলাম রবিন, কুমিল্লা মনোহরগঞ্জ থানার বড় কেশতলা গ্রামের বাবুল চন্দ্র মজুমদারের ছেলে সৌরভ চন্দ্র মজুমদার, বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের মৃত্যু সুলতানা আহমেদ এর ছেলে কামরুল হাসান। এরমধ্যে জাহিদুল হাসান রবিন আইনজীবী ভবন থেকে দৌড়ে পালিয়ে যায়।

এসময় তাদের কাছ থেকে জাল ওকালতনামা ও দরখাস্ত উদ্ধার করে। পরে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত বিভিন্ন অ্যাডভোকেটদের স্বাক্ষর জাল করে এবং কম্পিউটার থেকে ওকালতনামা, হাজিরা, দরখাস্ত, রেফ সহ আইনজীবী সমিতির কাগজপত্র ছাপিয়ে বিভিন্ন দোকানে দীর্ঘদিন থেকে ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা।
পরে আইনজীবী সমিতির সদস্যদের সন্দেহ হলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। বর্তমানে ৩ জনকে পুলিশ আটক করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। এ বিষয়ে কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, চারজন আসামির নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা দায়ের করি। বর্তমানে আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট