মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Title :
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান ব্যবসার ধারণা থাকলেই তরুণদের মিলবে ২০ লাখ টাকা অর্ধেক ঋণ, অর্ধেক অনুদান—উপজেলা পর্যায়ে ‘উদ্যোগ’ কর্মসূচি বিচারক শাহিদুল ইসলামের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাকে খাসকামরায় ডেকে মারধরের অভিযোগের ঘটনায় ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে আইন মন্ত্রণালয় ট্রেনে চালু হতেই স্টারলিংক ডিভাইস চুরি ছয় মাসে চার আন্তঃনগর ট্রেনে মূল্যবান সরঞ্জাম উধাও, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কেরানীগঞ্জে জাতীয় শিক্ষক দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১১৫৮ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে জাতীয় শিক্ষক দিবস পালিত
সুজন তালুকদার সিনিয়র রিপোর্টারঃআদালত বার্তা
২৭ অক্টোবর ২০২২।
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই স্লোগানকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শিক্ষকদের একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালিতে সহস্রাধিক শিক্ষক অংশ নেয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

এ সময় শিক্ষকদের মর্যাদা, দিবসটির তাৎপর্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, সরকারি ইস্পাহানী কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবদুল মালেক মিয়া, সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, কলাতিলা বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক বেগম বেদৌরা আলী শিমুল, জিনজিরা পীএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক নেহার আফরোজ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট